• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

‘জনগণের প্রতি অন্তবর্তীকালীন সরকারের দায়বদ্ধতা নেই’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৬ জুন ২০২৫, ১৪:২৭
অ+
অ-
‘জনগণের প্রতি অন্তবর্তীকালীন সরকারের দায়বদ্ধতা নেই’

জনগণের প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের দায়বদ্ধতা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।

বিজ্ঞাপন

সোমবার (১৬ জুন) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মতপ্রকাশের স্বাধীনতা হলো গণতন্ত্র বিকাশের অন্যতম একটি উপাদান। এখন আপনারা (বিএফইউজে-ডিইউজে) যদি মতপ্রকাশের স্বাধীনতা চান, তাহলে উপদেষ্টার সঙ্গে কথা না বলে সরাসরি প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলুন। তবে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের একটি দায়বদ্ধতা রয়েছে, কিন্তু জনগণের প্রতি সে দায়বদ্ধতা নেই।

প্রধান অতিথি বলেন, আমি আজকের দিন (সংবাদপত্রের কালো দিবস) নিয়ে ঘাটছিলাম, যে কয়টা পত্রিকা এ বিষয়ে লিখেছে। দুঃখজনক বিষয় হলো, অল্প কয়েকটি পত্রিকা ছাড়া কেউ এ বিষয়ে লেখেনি। অথচ একটি পত্রিকার সব বিষয় নিয়েই কথা বলা উচিত। ভালো হলে ভালো বলবে, খারাপ হলে খারাপ বলবে। তবে পত্রিকার পাশাপাশি সরকারেরও দায়িত্ব ছিল এ দিনের বিষয়ে উদ্যোগ নেওয়া। তথ্য মন্ত্রণালয়, প্রেস কাউন্সিল চাইলে প্রোগ্রাম করতে পারতো।

বিজ্ঞাপন

এ জেড এম জাহিদ হোসেন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে কোনো পরিস্থিতিতে মানুষের পাশে ছিল। আজকের দিন নিয়ে কয়টা রাজনৈতিক দল বিবৃতি দিয়েছে? অথচ তারেক রহমান সবার আগে বিবৃতি দিয়েছেন। এমনটাই বা কেন হবে। ১৬ জুন নিয়ে কেন রাজনৈতিক দলের বক্তব্য থাকবে না?

তিনি আরও বলেন, একজন সাংবাদিকের প্রধান দায়িত্ব হবে কথা বলা। এতে হুমকি আসে, চ্যানেল বন্ধও করে দেওয়া হয়েছে, অনেকে চাকরিচ্যুত হয়েছেন, জেল খেটেছেন। কিন্তু তাতে কি আপনারা হারিয়ে গেছেন? সুতরাং সাংবাদিকরা যখন মানুষের সঙ্গে থাকবেন, ক্ষণিকের জন্য তারা হারিয়ে গেলেও মানুষ তাদের সবসময় মনে রাখবে। আজকের দিনের প্রতিশ্রুতি এটাই হোক, সর্বদা সত্যের পক্ষে কথা বলতে হবে।

আরও পড়ুন

‘পিতার মতো একদলীয় ব্যবস্থার পুনঃপ্রবর্তন করেছিল শেখ হাসিনা’
ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠকে বিএনপি মহাসচিব

বিজ্ঞাপন

সভায় উপস্থিত ছিলেন- জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম প্রমুখ।

ওএফএ/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অন্তর্বর্তীকালীন সরকারবিএনপিপ্রেসক্লাব

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি : প্রধানমন্ত্রী

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি : প্রধানমন্ত্রী

সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে : কৃষিমন্ত্রী

সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে : কৃষিমন্ত্রী

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান