• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

সরকারের দায়মুক্তি লন্ডন বৈঠকের প্রসঙ্গ ছিল না : সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৬ জুন ২০২৫, ১৬:৩৪
অ+
অ-
সরকারের দায়মুক্তি লন্ডন বৈঠকের প্রসঙ্গ ছিল না : সালাহউদ্দিন আহমেদ

লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠক সরকারের দায়মুক্তি নিয়ে কোনো আলোচনার প্রসঙ্গ ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বিজ্ঞাপন

সোমবার (১৬ জুন) জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং কল্যাণ রাষ্ট্রের ভাবনায় বাজেট ২০২৫- ২৬’ শীর্ষক এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। 

সরকারের দায়মুক্তির বিষয়ে লন্ডনের বৈঠকে আলোচনা হয়েছে কি না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা সাইফুল হকের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, না, কারও দায়মুক্তির বিষয়ে আমাদের আলোচনার কোনো প্রসঙ্গ ছিল না। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে, সেখানে সাংবিধানিক বৈধতা আছে। সংবিধানের অনুচ্ছেদ ১০৬ অনুসারে এটি গঠিত হয়েছে। সুপ্রিম কোর্টের অ্যাডভাইজারি রুল অনুসারে তারা গঠিত হয়েছে।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, সংবিধান যেহেতু এখন চালু আছে, সাংবিধানিকভাবেই এই সরকার চলছে। সংবিধান যেভাবে বলছে, উপদেষ্টারা মন্ত্রীর মর্যাদা ভোগ করবেন। মন্ত্রী হওয়ার জন্য সংবিধানের ১৬৬ অনুচ্ছেদে সংসদ সদস্য হওয়ার জন্য যে যোগ্যতা থাকতে হয়, এটা উপদেষ্টামণ্ডলীকে মাথায় রাখতে বলব। সেখানে (সংবিধানে) কিন্তু বিদেশি নাগরিকত্বের বিষয়টা অনুমোদন করা নেই।

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রধান উপদেষ্টা-তারেক রহমানের বৈঠককে ভিন্ন খাতে দেখার সুযোগ নেই: এ্যানি
বিএনপি গণতান্ত্রিক পথেই এগিয়ে যাবে : আমীর খসরু
‘পিতার মতো একদলীয় ব্যবস্থার পুনঃপ্রবর্তন করেছিল শেখ হাসিনা’
‘জনগণের প্রতি অন্তবর্তীকালীন সরকারের দায়বদ্ধতা নেই’

তিনি আরও বলেন, সংবিধান অনুসারে আপনাদের এই সরকারের অনুমোদন লাগবে পরবর্তী সংসদে। এটাও আপনারা মাথায় রাখবেন। আগামী সংসদে অনুমোদন লাগলে এ সরকারের বৈধতা কীভাবে দেওয়া হবে, কোন জায়গায় দেওয়া হবে সেটা আমরা বিবেচনা করব। সুতরাং জনগণের পক্ষে, গণতন্ত্রের পক্ষে অতি দ্রুত যাতে গণতন্ত্রের রূপান্তরের দিকে যেতে পারি, এমন কার্যক্রম আপনারা নেবেন। এই হিসেবে লন্ডনের আলোচনার সূত্র ধরে, যে সিদ্ধান্তটা হয়েছে, এটা খুব শিগগিরই নির্বাচন কমিশনে যথাযথ প্রক্রিয়ায় যোগাযোগ করবেন বলে আমরা আশা করি। যাতে নির্বাচন কমিশন জনগণের কাছে বলতে পারে, তারা সরকারের কাছ থেকে নির্দেশনামূলক একটি বার্তা পেয়েছে।

সেমিনারে উপস্থিত ছিলেন- নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ।

বিজ্ঞাপন

ওএফএ/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি : প্রধানমন্ত্রী

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি : প্রধানমন্ত্রী

সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে : কৃষিমন্ত্রী

সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে : কৃষিমন্ত্রী

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান