• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

সংস্কার, বিচার ও পিআর পদ্ধতির নির্বাচন এখন গণমানুষের দাবি : পীর চরমোনাই

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৬ জুন ২০২৫, ১৮:২৭
অ+
অ-
সংস্কার, বিচার ও পিআর পদ্ধতির নির্বাচন এখন গণমানুষের দাবি : পীর চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, রাষ্ট্রের মৌলিক সংস্কার, পতিত ফ্যাসিবাদের সঙ্গে জড়িতদের বিচার এবং পিআর পদ্ধতিতে আগামী নির্বাচন আয়োজন—এই তিনটি বিষয় এখন দেশের গণমানুষের দাবিতে পরিণত হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার(১৬ জুন) দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের জরুরি সভার উদ্বোধনী বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, মৌলিক সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে আগামী নির্বাচন আয়োজনের দাবি আদায়ে আগামী ২৮ জুন ঢাকায় গণজোয়ার সৃষ্টি করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আরও পড়ুন

লন্ডনের একান্ত বৈঠকের বিষয়-সিদ্ধান্ত পরিষ্কার করতে হবে : চরমোনাই পীর
‘অতীতের সরকার আঙুল ফুলে কলাগাছ হয়েছে, জনগণের কোনো পরিবর্তন হয়নি’
সিন্ডিকেটের ষড়যন্ত্রে ধ্বংসের মুখে কোরবানির চামড়ার বাজার

বিজ্ঞাপন

পীর সাহেব চরমোনাই বলেন, আগামী ২৮ জুন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সংস্কার, বিচার ও পিআর পদ্ধতির নির্বাচনের দাবিকে সামনে রেখে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সেই মহাসমাবেশে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে ঐকমত্য রয়েছে এমন সব রাজনৈতিক দল একসঙ্গে একমঞ্চে যৌথ ঘোষণায় জাতিকে আশ্বস্ত করবে। ইসলামী আন্দোলন সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

আমির বলেন, বাংলাদেশকে ভারতের কব্জা থেকে বের করতে এবং আগামীতেও ভারতের আধিপত্য প্রতিরোধে এখনই বাংলাদেশপন্থি সব দল-মত ও পথের জনতাকে এক কাতারে আসতে হবে। তারই একটি প্রতিফলন হবে ২৮ জুন।

ইসলামী আন্দোলন আমির দেশের সকল ধারার সবাইকে দলমত নির্বিশেষে আমন্ত্রণ জানিয়ে বলেন, ২৮ জুন সবাই ঢাকায় আসুন। সংস্কার, বিচার ও পিআর পদ্ধতির নির্বাচন নিশ্চিত করে দেশকে ভবিতব্য স্বৈরতন্ত্রের হাত থেকে রক্ষা করতে আরেকটি গণজোয়ার তৈরি করি।

বিজ্ঞাপন

ইসলামী আন্দোলনের জরুরি সভায় আরও উপস্থিত ছিলেন, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ, প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা ইমতেয়াজ আলম, সহকারী মহাসচিব কেএম আতিকুর রহমান, মাওলানা আহমাদ আব্দুল কাইয়ুম, মাওলানা দেলওয়ার হোসাইন সাকী প্রমুখ।

জেইউ/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইসলামী আন্দোলন বাংলাদেশরাজনীতিবিদনির্বাচনঢাকা সিটিবাংলাদেশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

৩০-৩৫ শতাংশ শ্রমিকের বেতন-বোনাস না হওয়া উদ্বেগজনক

ইসলামী আন্দোলন বাংলাদেশের বিবৃতি৩০-৩৫ শতাংশ শ্রমিকের বেতন-বোনাস না হওয়া উদ্বেগজনক

‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

আমি ঘন ঘন মত-পথ বদল করি না : কাদের সিদ্দিকী

আমি ঘন ঘন মত-পথ বদল করি না : কাদের সিদ্দিকী

পদ-পদবির জন্য নয়, দেশ রক্ষার লক্ষ্যে সংগঠন গড়ে তোলা হচ্ছে : ইশরাক হোসেন

পদ-পদবির জন্য নয়, দেশ রক্ষার লক্ষ্যে সংগঠন গড়ে তোলা হচ্ছে : ইশরাক হোসেন