• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

হাসপাতালে খালেদা জিয়া

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
১৮ জুন ২০২৫, ২২:০৩
অ+
অ-
হাসপাতালে খালেদা জিয়া

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিজ্ঞাপন

বুধবার সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে তাকে হাসপাতালে আনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এদিন সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশে রওনা দেন।

আরও পড়ুন

স্বাস্থ্য পরীক্ষার জন্য সন্ধ্যায় হাসপাতালে যাবেন খালেদা জিয়া
কাজলের বর্ণনায় ড. ইউনূসের নোবেল প্রাপ্তিতে খালেদা জিয়ার ভূমিকা
ড. ইউনূসের সঙ্গে বিরোধ নয়, সমঝোতার পরামর্শ খালেদা জিয়ার

বিজ্ঞাপন

সবশেষ গত বছরের ১২ সেপ্টেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। হাসপাতালে চিকিৎসা নিয়ে ১৮ সেপ্টেম্বর বাসায় ফেরেন এই রাজনীতিক।

প্রসঙ্গত, উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন খালেদা জিয়া। পরদিন হিথরো বিমানবন্দরে তাকে স্বাগত জানান বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পরিবারের অন্য সদস্যরা।

সেখান থেকে সরাসরি দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি হন খালেদা জিয়া। ১৭ দিন চিকিৎসার পর তারেক রহমানের বাসায় ওঠেন তিনি। পরে সেখানেই তার চিকিৎসা চলে।

বিজ্ঞাপন

চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরেন খালেদা জিয়া। 

এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিরাজনীতিবিদখালেদা জিয়া

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মাথায় ঝুড়ি নিয়ে খাল পুনঃখননের উদ্বোধন করলেন এমপি মোশারফ

মাথায় ঝুড়ি নিয়ে খাল পুনঃখননের উদ্বোধন করলেন এমপি মোশারফ

নিজ এলাকার ৫২৫ অভিযোগ পেলেন মির্জা ফখরুল, সমাধানের উদ্যোগ

নিজ এলাকার ৫২৫ অভিযোগ পেলেন মির্জা ফখরুল, সমাধানের উদ্যোগ

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি : প্রধানমন্ত্রী

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি : প্রধানমন্ত্রী

সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে : কৃষিমন্ত্রী

সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে : কৃষিমন্ত্রী