• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

জার্মানির রাষ্ট্রদূত আচিম ট্রস্টারের সঙ্গে জামায়াত আমিরের সৌজন্য সাক্ষাৎ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৯ জুন ২০২৫, ১৪:২৪
অ+
অ-
জার্মানির রাষ্ট্রদূত আচিম ট্রস্টারের সঙ্গে জামায়াত আমিরের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত মি. আচিম ট্রস্টারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন, গণতন্ত্রকে অর্থবহ করার প্রক্রিয়ায় জামায়াতের ভূমিকাসহ বৈঠকে পাঁচটি বিষয়ে তুলে ধরা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জামায়াতের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল, বর্তমানে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য কারামুক্ত এটিএম আজহারুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এড. মতিউর রহমান আকন্দ এবং জামায়াত আমির পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

বিজ্ঞাপন

আরও পড়ুন

এনসিসির পক্ষে জামায়াত, বিরোধের বিষয়গুলোতে চায় গণভোট
বিএনপি ও সরকারের যৌথ সংবাদ সম্মেলনে সব দলই বিব্রত : জামায়াত
জাতীয় ঐকমত্য কমিশনের সভায় যোগ দিলো জামায়াত

বৈঠক শেষে মতিউর রহমান আকন্দ বলেন, বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, অর্থনৈতিক উন্নয়ন, জার্মানি-বাংলাদেশ সম্পর্ক ও স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়।

মতিউর রহমান আকন্দ বলেন, আমির ডা. শফিকুর রহমান পাঁচটি বিষয়ে জামায়াতে ইসলামীর কাজ করেছে যাচ্ছে বলে উল্লেখ করেন। বাংলাদেশের গণতন্ত্রকে অর্থবহ, ফেয়ার গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশে স্থিতিশীলতা আনয়নের লক্ষ্যে জামায়াত অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। 

বিজ্ঞাপন

বৈঠকে জামায়াত আমির বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গড়তে, বাংলাদেশকে দুর্নীতিমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। দেশে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জামায়াতের ভূমিকার কথা তুলে ধরেন। 

বাংলাদেশের অর্থনৈতিক সমস্যা সমাধানে জামায়াতের অবদান ও ভূমিকার কথা তুলে ধরেন।

শিক্ষা হচ্ছে মানুষ গড়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ উপাদান। এরমাধ্যমে সঠিক ও ভবিষ্যত নাগরিক গড়ে উঠে। এই নাগরিক গড়ে তুলতে জামায়াতে ইসলামী অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাচ্ছে। 

বাংলাদেশ-জার্মানীর মধ্যে বিদ্যমান অর্থনৈতিক সমস্যা, অর্থনৈতিক কার্যক্রম নিয়ে জামায়াত আমির ও জার্মান রাষ্ট্রদূত একমত হন। 

তিনি বাংলাদেশ থেকে গার্মেন্টস পণ্য রপ্তানি, জার্মান থেকে মেডিকেল সামগ্রি আমদানিসহ জার্মানি এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক ও দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে আরও সমৃদ্ধ ও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। 

রাষ্ট্রদূত জার্মানির রাষ্ট্রদূত মি. আচিম ট্রস্টার বৈঠকে বাংলাদেশে অর্থবহ গণতন্ত্র, স্থিতিশীলতা, অর্থনৈতিক অগ্রগতি, জলবায়ু উন্নয়নের বিষয়ে গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, মানুষ হত্যা করে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না। গণতন্ত্রের জন্য প্রয়োজন অ্যাকোমোডেটিং মানসিকতা। 

জেইউ/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জামায়াতরাজনীতিবিদজার্মানিবাংলাদেশডা শফিকুর রহমান

ফলো করুন

MessengerWhatsApp

বিজ্ঞাপন

আরও পড়ুন

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে : আব্দুস সবুর ফকির

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে : আব্দুস সবুর ফকির

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

নিন্দা জানিয়ে বলল জামায়াত৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

Google News
সংসদে আলোচনা শেষে সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জানাবে বিরোধী দল

সংসদে আলোচনা শেষে সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জানাবে বিরোধী দল

‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’