• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী চায় না অধিকাংশ দল : তাহের

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৯ জুন ২০২৫, ২১:২৪
অ+
অ-
দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী চায় না অধিকাংশ দল : তাহের

দুই মেয়াদের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবেন না— এ বিষয়ে অধিকাংশ রাজনৈতিক দল একমত বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনার পর তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দুটো পয়েন্টে মোটামুটি আমরা অগ্রসর হয়েছি। এর মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টিতে অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়েছে।

আরও পড়ুন

সব রাজনৈতিক দল গোপন ভোটের পক্ষে হলে বিএনপিও একমত
আবারও হাসিনা মার্কা নির্বাচন হলে জনগণ প্রতিহত করবে: রফিকুল ইসলাম

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, কমিশনের প্রস্তাব হচ্ছে এটা আপ টু দি ইউনিয়ন কাউন্সিল মেম্বারস, যেটার সংখ্যা হয়ে যায় প্রায় ৭০ থেকে ৭৫ হাজার। আমরা বলেছি এক্সটেন্ডেড করা দরকার তবে এটা এত বড় নয়। ডিস্ট্রিক্ট কাউন্সিল এবং পৌরসভা আছে, এটাকে কাভার করে। আর উচ্চকক্ষ ও নিম্নকক্ষ থাকবেই।

জামায়াতে ইসলামী রাষ্ট্রপতি নির্বাচনে গোপন ব্যালটে ভোট চায় জানিয়ে তিনি বলেন, এতে করে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যারা সরকার গঠন করবে বা যারাই করুক, তার বাইরেও অন্য কোনো ব্যক্তি প্রেসিডেন্ট হতে পারবে এমন একটা বিষয় এখানে ওপেন হওয়া। যদিও মেজরিটি দলের পক্ষ থেকে প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কিন্তু অলটারনেটিভ হওয়ার একটা স্কোপ এবং অপরচুনিটি যদিও খুব ন্যারো, তারপরও এটা একটা পজিশন থাকবে। সেজন্য আমরা এটা বলেছি।

তাহের বলেন, দুই নম্বর যেটা আমরা বলেছি, প্রধানমন্ত্রীর মেয়াদের ব্যাপারে, সেখানে অনেকটাই মেজরিটি দল একমত হয়েছি যে কোনো ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না। কোনো কোনো দল ইনক্লুডিং বিএনপি, তারা আমাদের সঙ্গে পুরোপুরি একমত হননি। তারা বলেছেন যে প্রধানমন্ত্রীর মেয়াদ পরপর দুইবার তারপর ড্রপ, তারপর আবার প্রধানমন্ত্রী হতে পারবেন।

বিজ্ঞাপন

জামায়াতের এই নেতা বলেন, একটা সাইড রেফারেন্স আমাদের মধ্যে রয়েছে কিন্তু মেজরিটি বিশ্বাস করে প্রধানমন্ত্রী দুই মেয়াদেই পারবে, এরপর একই ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবে না।

প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ে আরও কিছু এজেন্ডা আছে, এটা সময়ের অভাবে আজকে আলোচনা হয়নি জানিয়ে তিনি বলেন, এসব অসম্পূর্ণ বিষয়ে আলোচনা শেষ করে রোববার ফের আলোচনা হবে।

এএইচআর/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জামায়াতরাজনীতিবিদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে : আব্দুস সবুর ফকির

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে : আব্দুস সবুর ফকির

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

নিন্দা জানিয়ে বলল জামায়াত৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

সংসদে আলোচনা শেষে সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জানাবে বিরোধী দল

সংসদে আলোচনা শেষে সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জানাবে বিরোধী দল

‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’