• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

গণঅভ্যুত্থানে সবার ত্যাগ ছিল : এ্যানি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
২০ জুন ২০২৫, ২০:১০
অ+
অ-
গণঅভ্যুত্থানে সবার ত্যাগ ছিল : এ্যানি

বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, জুলাই আন্দোলন হঠাৎ করে হয়নি। এটি একটি গণঅভ্যুত্থান। এখানে সবার ঘাম ছিল, সকলের ত্যাগ ছিল।

বিজ্ঞাপন

শুক্রবার (২০ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির দুই দশকে পদার্পণ উপলক্ষ্যে ‘গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যম ও রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, ফ্যাসিস্টদের বিরুদ্ধে যারা কথা বলেছিল তারাই জেল খেটেছে, জুলুমের শিকার হয়েছে। বছরের পর বছর মানুষ এই স্বৈরশাসকের বিরুদ্ধে লড়েছে। জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি।

তিনি আরও বলেন, গুমের একটা নতুন সংস্কৃতি ফ্যাসিস্ট হাসিনা এদেশে তৈরি করে দিয়েছে। আমরা শুধু নির্বাচনের জন্যই আন্দোলন সংগ্রাম করিনি। আমরা দেশকে নতুনভাবে গড়তে চাই। তারেক রহমানের ৩১ দফার বাস্তবায়ন করেই দেশকে এগিয়ে নেবো। আমরা ফ্যাসিস্ট সরকারের বিচার চাই। বিচার, সংস্কার চলছে। এটা একটা চলমান প্রক্রিয়া। আমাদের ঐক্য আরও সুদৃঢ় করতে হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

গাজীপুরে এটিএম বুথে ধর্ষণের শিকার কিশোরীর পাশে বিএনপি
গত ১৫ বছরে দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে
দোসরদের তালিকা করে সারা দেশের দেয়ালে দেয়ালে টানিয়ে দেব: আলাল 

জবিসাসের সভাপতি ইমরান হেসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাহতাব হোসেন লিমনের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়েতে ইসলামীর ঢাকা দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, গণঅধিকার পরিষদ নেতা রাশেদ খান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেনেরাল সেক্রেটারি নিজামুল হক নাঈম, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন ও অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ। 

সাংবাদিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সভাপতি শহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের সব রাজনৈতিক, সামাজিক ও মানবাধিকার সংগঠনের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

এমএল/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিজগন্নাথ বিশ্ববিদ্যালয়গণঅভ্যুত্থান

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান