• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি
চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণ

রোববার চীন যাচ্ছেন মির্জা ফখরুলসহ ৯ সদস্যদের প্রতিনিধি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২১ জুন ২০২৫, ১৫:৩৯
অ+
অ-
রোববার চীন যাচ্ছেন মির্জা ফখরুলসহ ৯ সদস্যদের প্রতিনিধি
ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৯ সদস্যদের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চীন সফরে যাচ্ছেন। চীন সরকারি দল কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে রোববার (২২ জুন) রাতে এ সফরে যাচ্ছে এই প্রতিনিধি দল।

বিজ্ঞাপন

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, মির্জা ফখরুলের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল রোববার রাতে চীনে যাচ্ছেন। 

ঢাকায় নিযুক্ত চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লিউ ইউইনের আমন্ত্রণে বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় দেশটির ঢাকাস্থ দূতাবাসে যায় বিএনপির প্রতিনিধিদল।

প্রতিনিধিদলে ছিলেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, ইসমাঈল জবিউল্লাহ্, অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আহমেদ পাভেল।

বিজ্ঞাপন

সফরকালে চীনের কমিউনিস্ট শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং রাজনৈতিক অভিজ্ঞতা বিনিময়ের বিষয়গুলো গুরুত্ব পাবে বলেও জানান বিএনপির নেতারা।

আরও পড়ুন

তারেক রহমান দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন : খসরু
খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ
নারী কর্মীদের নিয়ে মিথ্যাচারের ব্যবস্থা নেবে এনসিপি

বিএনপির নেতারা আরও বলছেন, এই সফরের মাধ্যমে বিএনপির আন্তর্জাতিক মিত্র চীনের সঙ্গে সম্পর্ক আরও জোরদার হবে। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে চীন-বাংলাদেশ সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন সহযোগী হিসেবে পাশে রয়েছে চীন। ফলে দলগতভাবে এবং আগামী দিনে বিএনপির রাষ্ট্র ক্ষমতায় আসলে চীনে সঙ্গে সম্পর্ক উন্নয়নে এই সফর কাজে লাগবে।

বিজ্ঞাপন

এএইচআর/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিচীন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস