• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

অবশ্যই ইসি পুনর্গঠন হবে : নাসীরুদ্দীন পাটওয়ারী

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২২ জুন ২০২৫, ১৬:৪৯
অ+
অ-
অবশ্যই ইসি পুনর্গঠন হবে : নাসীরুদ্দীন পাটওয়ারী
ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) অবশ্যই পুনর্গঠন হবে।

বিজ্ঞাপন

রোববার (২২ জুন) নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন জমা দিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

যদি ইসি পুনর্গঠন না হয়, তবে এই ইসির অধীনে ভোটে আসবেন কি না? এমন প্রশ্নের জবাবে  নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশে অনেক সংস্কার শুরু হয়েছে। জনগণের দাবি ইসি পুনর্গঠন হবে, আমরা বি অপশনে যাচ্ছি না। অবশ্যই নির্বাচন কমিশন পুনর্গঠন হবে।

আরও পড়ুন

শাপলা, কলম ও মোবাইল প্রতীক চাইল এনসিপি
শেরপুরে এনসিপিতে আ.লীগের লোকজন, কমিটি স্থগিত 
৬ প্রতীক নিয়ে বিকেলে ইসিতে যাবে এনসিপি

বিজ্ঞাপন

তিনি জানান, জাতীয় ঐকমত্য কমিশন ও সংস্কার কমিশনের প্রস্তাবিত ৪০০ আসনের মধ্যে ৩০০ আসনে এনসিপি জয়ী হয়ে সরকার গঠন করতে পারবে। এনসিপি নিবন্ধন পাবে এবং শাপলা প্রতীকে আগামী নির্বাচনে জয়জয়কার হবে বলে মন্তব্য করেন নাসীরুদ্দীন।

এসময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিনসহ একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

বিকেল ৪টার দিকে প্রায় ৫০ জন নেতাকর্মী নিয়ে এনসিপির প্রতিনিধি দল নির্বাচন ভবনে আসে। পরে নির্বাচন ভবনের দ্বিতীয় তলায় ডেস্কপ্যাচে গিয়ে আবেদন জমা দেন তারা।

বিজ্ঞাপন

এসআর/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জাতীয় নাগরিক পার্টিরাজনীতিবিদনির্বাচন কমিশন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

গাইবান্ধার সেই ছাত্রশক্তি নেতার পদ স্থগিত

গাইবান্ধার সেই ছাত্রশক্তি নেতার পদ স্থগিত

স্থানীয় নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি বিচার নিশ্চিত করতে হবে : নাহিদ

স্থানীয় নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি বিচার নিশ্চিত করতে হবে : নাহিদ

‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস