• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

এনসিপির মাদারীপুর জেলা ও সদর উপজেলা কমিটি স্থগিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৬ জুন ২০২৫, ০৪:১২
অ+
অ-
এনসিপির মাদারীপুর জেলা ও সদর উপজেলা কমিটি স্থগিত

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের কারণ দেখিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাদারীপুর জেলা ও সদর উপজেলা সমন্বয় কমিটি স্থগিত করা হয়েছে। একইসঙ্গে মাদারীপুর জেলা কমিটির সদস্য মো. আব্দুল্লাহ আদিল এবং রাতুল হাওলাদারের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৫ জুন) দিবাগত রাত দেড়টার দিকে যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রথম বিজ্ঞপ্তিতে কমিটি স্থগিতের বিষয়ে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে গত ১৫ জুন সদস্যসচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর অনুমোদনে প্রকাশিত মাদারীপুর জেলা সমন্বয় কমিটি এবং এর অধীন মাদারীপুর সদর উপজেলা সমন্বয় কমিটি এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশ মোতাবেক স্থগিত ঘোষণা করা হলো।

আরও পড়ুন

কল্যাণ রাষ্ট্র গড়তে সবাইকে ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে : ডা. শফিকুর
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত, সাধারণ সম্পাদক ইনামুল

বিজ্ঞাপন

আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়, গুরুতর শৃঙ্খলাভঙ্গের দায়ে মাদারীপুর জেলা সমন্বয় কমিটির ৫ নম্বর সদস্য মো. আব্দুল্লাহ আদিল এবং ৬ নম্বর সদস্য রাতুল হাওলাদারকে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।

এমএসআই/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জাতীয় নাগরিক পার্টি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

গাইবান্ধার সেই ছাত্রশক্তি নেতার পদ স্থগিত

গাইবান্ধার সেই ছাত্রশক্তি নেতার পদ স্থগিত

স্থানীয় নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি বিচার নিশ্চিত করতে হবে : নাহিদ

স্থানীয় নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি বিচার নিশ্চিত করতে হবে : নাহিদ

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

আ.লীগ অগ্নিসন্ত্রাস, দাঙ্গা-হাঙ্গামা করে টিকে থাকতে চেয়েছিল

নাহিদ ইসলামআ.লীগ অগ্নিসন্ত্রাস, দাঙ্গা-হাঙ্গামা করে টিকে থাকতে চেয়েছিল