• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

বিএনপি চায় মাদকমুক্ত বাংলাদেশ গড়তে : আমিনুল হক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৬ জুন ২০২৫, ২১:৩৭
অ+
অ-
বিএনপি চায় মাদকমুক্ত বাংলাদেশ গড়তে : আমিনুল হক

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক বলেছেন, বিএনপি মাদকমুক্ত সমাজ গড়তে চায়, মাদকমুক্ত প্রতিটি এলাকা গড়তে, পুরো দেশকে মাদকমুক্ত রাখতে চায়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ জুন) মিরপুর ও কাফরুল থানা বিএনপির উদ্যোগে আয়োজিত সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আমিনুল হক বলেন, আমাদের অনেক সন্তান, তরুণ প্রজন্ম এবং যুবসমাজ মাদকের করাল গ্রাসে অকালে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। তাই আমরা চাই মাদক নিয়ন্ত্রণে জনগণকে সচেতন করতে। প্রত্যেকটি পরিবার, প্রতিবেশী ও নাগরিককে সঙ্গে নিয়ে মাদকবিরোধী অভিযান চালানো হবে।

বর্তমানে দেশে প্রায় ৮৩ লক্ষ তরুণ মাদকের ভয়াবহ ছোবলে আক্রান্ত উল্লেখ করে বিএনপি এই নেতা বলেন,  বিএনপি মাদকসেবীদের প্রথমে সতর্ক করে সচেতন করতে চায়, এরপরও যদি তারা সংশোধন না হয়, তবে আইনের আশ্রয় নেওয়া হবে।

বিজ্ঞাপন

নেতাকর্মীদের আত্মত্যাগ স্মরণ করে আমিনুল হক বলেন, গত ১৭ বছর স্বৈরাচারবিরোধী আন্দোলনে অনেক নেতাকর্মী গুম-খুনের শিকার হয়েছেন। জুলাই গণআন্দোলনে আমাদের দলের বহু নেতাকর্মী, বহু ছাত্র ও সাধারণ মানুষ শহীদ হয়েছেন। বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি হত্যার বিচার করা হবে।

দলের সদস্য ফরম নবায়নে সতর্কতা উল্লেখ করে তিনি বলেন, তৃণমূলের পরীক্ষিত, জিয়া পরিবারের আস্থাভাজন ও নিবেদিত নেতাকর্মীদের সদস্য পদ নবায়ন করব। কিন্তু যারা গত ১৭ বছর ধরে সুবিধাবাদী আচরণ করে রাতের আঁধারে আওয়ামী লীগের সঙ্গে ব্যবসা করেছেন, তাদের সদস্যপদ নবায়ন করা হবে না।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি প্রমুখ।

বিজ্ঞাপন

এএইচআর/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান