• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি
এনবিআরে অস্থিরতা

বিএনপির নাম ভাঙিয়ে সুবিধাভোগীরা আন্দোলন করছে : রিজভী

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৭ জুন ২০২৫, ১৪:৩৪
অ+
অ-
বিএনপির নাম ভাঙিয়ে সুবিধাভোগীরা আন্দোলন করছে : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ইনকাম ট্যাক্স অফিসে (এনবিআর) বিএনপির নাম ভাঙিয়ে একটি সুবিধাভোগী চক্র নিজেদের স্বার্থ হাসিলের জন্য আন্দোলন করছে। এই আন্দোলনের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই।

বিজ্ঞাপন

তিনি বলেন, দলের অনুমতি ছাড়া বিএনপির নামে কেউ সরকারি দপ্তরে আন্দোলন করলে এর দায় বিএনপির নয়। কারণ, বিএনপি এ ধরনের আন্দোলন সমর্থন করে না। ইনকাম ট্যাক্সে যেসব ব্যক্তি বা গোষ্ঠী বিএনপির নাম ব্যবহার করছে, তারা কেউ বিএনপির নয়।

শুক্রবার (২৭ জুন) দুপুরে নয়া পল্টনে ঢাকা মহানগর পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত রথযাত্রা উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

‘বন্দর বাঁচাতে, করিডোর ঠেকাত’ বামপন্থিদের রোড মার্চ শুরু
বিএনপি চায় মাদকমুক্ত বাংলাদেশ গড়তে : আমিনুল হক
১০ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এটা সিদ্ধান্ত হয়ে গেছে

বিজ্ঞাপন

নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে রিজভী বলেন, রক্ত ও সংগ্রামের ভেতর দিয়ে যে সুযোগ তৈরি হয়েছে, তা ভবিষ্যতে ভালো রাজনৈতিক পরিবেশের ভিত্তি গড়বে। সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।

তিনি বলেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়ালের কথাতেই স্পষ্ট হয়েছে হাসিনার আমলে সব নির্বাচন অবৈধভাবে অনুষ্ঠিত করা হয়েছিল।

এছাড়া বর্তমান সরকার সংস্কার করে দ্রুত নয় যৌক্তিক সময়ে নির্বাচন দেবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন রিজভী।

বিজ্ঞাপন

এএইচআর/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রুহুল কবির রিজভীবিএনপি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস