• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

‘বুলেটের বিরুদ্ধে রেভল্যুশন হয়েছে, সামনে ব্যালটে রেভল্যুশন হবে’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৮ জুন ২০২৫, ২১:৩৪
অ+
অ-
‘বুলেটের বিরুদ্ধে রেভল্যুশন হয়েছে, সামনে ব্যালটে রেভল্যুশন হবে’

বাংলাদেশে বুলেটের বিরুদ্ধে রেভল্যুশন হয়েছে, সামনে ব্যালটে রেভল্যুশন হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বিজ্ঞাপন

শনিবার (২৮ জুন) আন্তর্জাতিক এসএমই দিবস উপলক্ষ্যে রাজধানীতে এক আলোচনা সভা এবং পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। 

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বাংলাদেশে বুলেটের রেভল্যুশন হয়েছে, সামনে ব্যালটে রেভল্যুশন হবে। কোনো শক্তি তা বাধাগ্রস্ত করতে পারবে না। আমরা জয়ী হব।’

আরও পড়ুন

নাসীরুদ্দীন পাটওয়ারীর ‘ক্ষমা প্রার্থনা’
এনসিপির মিডিয়া সেল গঠন
‘নতুন বাংলাদেশ দিবসের’ তারিখ নিয়ে আখতার-সারজিস-হাসনাতের আপত্তি

বিজ্ঞাপন

ভবিষ্যতে কেউ দলবাজ এসএমই–সম্পর্কিত প্রতিষ্ঠান করতে চাইলে তা ঠেকিয়ে দেওয়া হবে মন্তব্য করে তিনি বলেন, গত ১৫ বছরে এসএমই খাতে, শেয়ারবাজারে যারা লুণ্ঠন করেছে, তাদের বিচারের আওতায় আনতে হবে।

আগামী সংসদে এনসিপি সরকার গঠন করতে পারলে অর্থনীতি খাতে লুণ্ঠনকারীদের বিচার করা হবে জানিয়ে এনসিপির মুখ্য এ সমন্বয়ক বলেন, বিগত সরকার দলের নির্দিষ্ট লোকজনকে আঙুল ফুলে কলাগাছ হওয়ার সুযোগ দিয়েছে। আমরা দলমতের ঊর্ধ্বে উঠে সবার জন্য কাজ করব। আমাদের রক্তের ওপর দিয়ে বাংলাদেশকে আঘাত করতে হবে। চাঁদাবাজি, মাস্তানি করে টাকা আয় করার কালচার বন্ধ করে দেওয়া হবে।

ভোট আয়োজন যেমন দায়িত্ব, তেমনি তরুণ প্রজন্মের ওপরও সরকারের দায় আছে- স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, সরকার আরাম কেদারায় বসে বড় বড় কথা বলে কাজ করলে হবে না। বিচারিক কার্যক্রমের মাধ্যমে ফ্যাসিবাদের বিচার করতে হবে।

বিজ্ঞাপন

এমএসআই/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জাতীয় নাগরিক পার্টিরাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত

পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরকে সাইকেল উপহার প্রতিমন্ত্রীর

পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরকে সাইকেল উপহার প্রতিমন্ত্রীর