• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

‘জনগণ যাকে গ্রহণ করবে, তারাই দেশ পরিচালনা করবে’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১০ জুলাই ২০২৫, ১৭:৫৬
অ+
অ-
‘জনগণ যাকে গ্রহণ করবে, তারাই দেশ পরিচালনা করবে’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, সিদ্ধান্ত দেওয়ার মালিক দেশের জনগণ। তারা যাকে গ্রহণ করবে, তারাই দায়িত্ব পাবে এবং সেভাবেই দেশ পরিচালিত হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১০ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে বিএফইউজে ও ডিইউজে আয়োজিত ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর একটি ফেসবুক পোস্টকে ইঙ্গিত করে ডা. জাহিদ বলেন, সাংবাদিকদের রক্তচক্ষু দেখানোর মতো ভাষা আপনি প্রয়োগ করেছেন। কিন্তু একবারও ভাবেননি—এই ভাষা স্বৈরশাসনের। এই ভাষা সেই শাসকদের, যারা কথায় কথায় গুম করত।

আরও পড়ুন

বিএনপি জুলাই অভ্যুত্থানকে খাটো করে দেখতে চায় না : মির্জা ফখরুল
ফজর আলীকে বিএনপি নেতা বলে প্রচার, সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, মাহমুদুর রহমান, শফিক রহমানের মতো বয়োজ্যেষ্ঠ সাংবাদিকেরা নিগৃহীত হয়েছেন। ৬২ জন সাংবাদিক গুম হয়েছেন। আজ আবার সেই প্রতিধ্বনি শোনা যাচ্ছে আপনাদের কণ্ঠে। এটা কি সঠিক? আপনি যদি আগামীর বাংলাদেশের কথা বলেন, তাহলে পুরনো মানসিকতা নিয়ে তা সম্ভব নয়।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক খুরশীদ আলমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,  উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম,  নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ প্রমুখ।

ওএফএ/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিরাজনীতিবিদপ্রেসক্লাবঢাকা সিটিরাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি : প্রধানমন্ত্রী

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি : প্রধানমন্ত্রী

সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে : কৃষিমন্ত্রী

সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে : কৃষিমন্ত্রী

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান