• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

আওয়ামী লীগ জাতীয় সংসদকে অপবিত্র করেছে : আলাল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১১ জুলাই ২০২৫, ১৫:৪৯
অ+
অ-
আওয়ামী লীগ জাতীয় সংসদকে অপবিত্র করেছে : আলাল

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, জাতীয় সংসদে হামলা করার ইতিহাস আওয়ামী লীগেরই আছে। এ আওয়ামী লীগ হচ্ছে সেই দল যারা জাতীয় সংসদকে অপবিত্র করেছে। জাতীয় সংসদকে আঘাত করা তাদের পেশা ও নেশা।

বিজ্ঞাপন

শুক্রবার (১১ জুলাই) দুপুরে জাতীয় প্লেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল আয়োজিত এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, গতকাল বৃহস্পতিবার বাংলাদেশে এক বিশাল ঘটনা ঘটেছে। জুলাই অভ্যুত্থানে গণহত্যাকারী ফ্যাসিস্টদের অন্যতম সহযোগী তৎকালীন আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তিনি একজন আসামি ছিলেন। তিনি গতকাল আদালতে স্বীকার করেছেন যে, গণহত্যা চালানোর জন্য তিনিও দায়ী। তিনি নির্দেশ পেয়েছিলেন শেখ হাসিনার কাছ থেকে। বাংলাদেশের ইতিহাসে এ ধরনের ঘটনা বিরল। এখন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন হলেন রাজসাক্ষী এবং শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হলেন আসামি। আওয়ামী লীগ নিজেরাই নিজেদের ধ্বংস করেছে।  

তিনি বলেন, বর্তমান সরকার তো আওয়ামী লীগকে সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে। আর শেখ মুজিব তো আওয়ামী লীগকে বিলুপ্ত করে গেছেন, হত্যা করে গেছেন। এ সরকারতো সেটা অন্তত করেনি। শেখ মুজিব বাকশাল গঠন করে আওয়ামী লীগকে ধ্বংস করে গেছেন। সেই আওয়ামী লীগকে কবর থেকে তুলে জীবন্ত করেছেন শহীদ জিয়াউর রহমান বীর উত্তম। আমরা সেই দলের রাজনীতি করি। আমরা সংসদকে মাথার ওপরে স্থান দেই। আমরা শান্তির পক্ষে, আমরা গণতন্ত্রের পক্ষে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

নির্বাচনে বোঝা যাবে কোন দল শক্তিশালী : দুদু  
দেশের অর্থনীতির করুণ অবস্থা চলছে : রিজভী
পিআর পদ্ধতিতে নির্বাচন, বর্তমান ব্যবস্থায় কতটা সম্ভব
ক্ষুব্ধ সালাহউদ্দিন বললেন, বিএনপি কি পাঁচ নম্বর দল

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বলেন, আমরা বহুদলীয় গণতন্ত্রকে সম্মান জানানোর পক্ষে। আর আওয়ামী লীগ হচ্ছে ঠিক তার উল্টো। আওয়ামী লীগ সংসদকে অপবিত্র করার পক্ষে। বিরোধী দলকে নির্বংশ করার পক্ষে। ক্ষমতা টিকিয়ে রাখার জন্য গণহত্যাসহ যা কিছু করার প্রয়োজন তার পক্ষে।
 
এনসিপিকে উদ্দেশ করে তিনি বলেন, আমার সন্তান কিংবা আমার সন্তানের পরবর্তী প্রজন্ম এখন যদি মুরুব্বিদের মতো কথা বলে, এটা বেমানান। দয়া করে একটু সংযত হোন। গণতন্ত্রের স্বার্থে এবং জাতীয় একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যের দিকে আমরা যখন যাচ্ছি, সেটাকে দয়া করে কেউ বাধাগ্রস্ত করবেন না।

প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন- বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সংগঠনের সভাপতি হুমায়ূন আহমেদ তালুকদার, কৃষক দলের সাবেক দপ্তর সম্পাদক এস কে সাদি, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন।

বিজ্ঞাপন

এমএইচএন/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিআওয়ামী লীগজাতীয় সংসদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান