• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি
তারেক রহমানকে সারজিস

আ. লীগের খুনের দায় হাসিনার ওপর বর্তায়, তেমনি বিএনপির দায় আপনার ঘাড়ে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১১ জুলাই ২০২৫, ১৮:৩৮
অ+
অ-
আ. লীগের খুনের দায় হাসিনার ওপর বর্তায়, তেমনি বিএনপির দায় আপনার ঘাড়ে

রাজধানীর মিডফোর্ড এলাকায় চাঁদা না দেওয়ায় যুবদলের নেতাকর্মীদের হাতে স্থানীয় এক ব্যবসায়ী খুনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে উদ্দেশ করে বলেন, আপনার দলের নরপিশাচদের সামলান।

বিজ্ঞাপন

শুক্রবার (১১ জুলাই) নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে সারজিস আলম এসব কথা বলেন।

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আপনার দলের নেতাকর্মী নামধারী কতিপয় নরপিশাচকে সামলান, জনাব তারেক রহমান। আওয়ামী লীগের খুনের দায় যেমন শেখ হাসিনার ওপর বর্তায়, তেমনি বিএনপি, যুবদল, ছাত্রদলের করা খুনের দায়ও আপনার ঘাড়ে বর্তায়।’

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর মিডফোর্ড এলাকায় চাঁদা না দেওয়ায় স্থানীয় এক ব্যবসায়ীকে রাস্তার মাঝখানে উলঙ্গ করে পাথর মেরে হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ব্যক্তির মরদেহ ঘিরে তখন যুবদলকর্মীরা উল্লাস করতে থাকেন। ঘটনার ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোড়ন তৈরি হয় এবং সামাজিক মাধ্যমে নিন্দার ঝড় ওঠে।

বিজ্ঞাপন

এই বর্বরতাকে ‘আইয়ামে জাহেলিয়ার’ সময়ের বর্বরতার সঙ্গে তুলনা করে সারজিস লেখেন, ‘মিডফোর্ড হাসপাতালের পাশে একজন ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা এবং তার লাশ ঘিরে বুনো উল্লাস—এই দৃশ্য কল্পনা করাও কষ্টকর। এমন ঘটনা বাংলাদেশের মানুষকে গভীরভাবে নাড়া দিয়েছে।’

জুলাই বিপ্লবের চেতনার প্রসঙ্গ টেনে তিনি লেখেন, ‘এই জন্য তো বাংলাদেশের মানুষ জুলাই বিপ্লব করে নাই। আগের দিন আর নাই, জনাব। এই প্রজন্ম হয়তো ছাড় দিতে পারে, তবে ছেড়ে দেবে না। কোনো খুনিকে না, কোনো বর্বরতাকে না।’

টিআই/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জাতীয় নাগরিক পার্টিসারজিস আলম

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

গাইবান্ধার সেই ছাত্রশক্তি নেতার পদ স্থগিত

গাইবান্ধার সেই ছাত্রশক্তি নেতার পদ স্থগিত

স্থানীয় নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি বিচার নিশ্চিত করতে হবে : নাহিদ

স্থানীয় নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি বিচার নিশ্চিত করতে হবে : নাহিদ

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

আ.লীগ অগ্নিসন্ত্রাস, দাঙ্গা-হাঙ্গামা করে টিকে থাকতে চেয়েছিল

নাহিদ ইসলামআ.লীগ অগ্নিসন্ত্রাস, দাঙ্গা-হাঙ্গামা করে টিকে থাকতে চেয়েছিল