• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি
আমার দেশ সম্পাদকের আহ্বান

জুলাই শহীদদের দলীয়করণ করবেন না

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১১ জুলাই ২০২৫, ১৯:০২
অ+
অ-
জুলাই শহীদদের দলীয়করণ করবেন না

জুলাই শহীদদের দলীয়করণ না করতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান।

বিজ্ঞাপন

শুক্রবার (১১ জুলাই) চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত জুলাই বিপ্লবে শহীদ পরিবারদের নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মাহমুদুর রহমান বলেন, হাসিনার শাসনামলে আমাকে নির্বাসিত হতে হয়েছিল। ২৪ এর জুলাইয়ে আমি হয়তো রাজপথে আন্দোলন করতে পারিনি। কিন্তু যারা আন্দোলন করেছিলেন, প্রাণ দিয়েছিলেন তাদের জন্য আজ আমি দেশে ফিরে আসতে পেরেছি। তাদের অবদানের কোনো তুলনা হয় না।

আরও পড়ুন

আ. লীগের খুনের দায় হাসিনার ওপর বর্তায়, তেমনি বিএনপির দায় আপনার ঘাড়ে
আমরা ইতিহাসের বিশেষ একটি সময় অতিবাহিত করছি : গোলাম পরওয়ার
জামায়াতের সঙ্গে জোটের সুযোগ নেই, এনসিপির জন্য আলোচনার দরজা খোলা

বিজ্ঞাপন

তিনি বলেন, দেশে ফেরার পর কয়েকজন শহীদ পরিবারের সদস্য আমার সঙ্গে দেখা করতে আসেন। তখনো আমার দেশ পত্রিকা প্রকাশিত হওয়া শুরু হয়নি। আমি তখন বলেছিলাম, পত্রিকা প্রকাশিত হবার পর প্রতিদিন জুলাই শহীদদের নিয়ে খবর ছাপা হবে। সে কথা আমি রেখেছি। প্রতিদিনই পত্রিকার শেষ পাতায় জুলাই শহীদের নিয়ে বিশেষভাবে খবর প্রকাশ হচ্ছে। কারণ আমার দেশ জুলাই বিপ্লবকে ধারণ করে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা যে নিজেই হত্যাকাণ্ড চালানোর নির্দেশ দিয়েছিল, তা আন্তর্জাতিক মিডিয়ায় প্রমাণিত হয়ে গেছে। এখন আর শেখ হাসিনার বিচারে আর কোনো বাধা থাকার কথা নয়। আমি আশা করবো, বর্তমান সরকার সঠিকভাবে শেখ হাসিনার বিচার কাজ সম্পন্ন করবেন। একইসঙ্গে ভারত সরকারের প্রতি আহবান জানাবো, আপনাদের কাছে আজ শেখ হাসিনা আশ্রয় নিয়ে আছে। দ্রুততম সময়ে তাকে আমাদের নিকট হস্তান্তর করুন, যাতে আমরা তার বিচার করতে পারি।

তিনি আরও বলেন, সব রাজনৈতিক দলকে বলতে চাই, দয়া করে জুলাই শহীদদের দলীয়করণ করবেন না। তারা আমাদের সন্তান। তাদের কোনো দলের মধ্যে আটকাবেন না। তারা বাংলাদেশের সম্পদ।

বিজ্ঞাপন

ওএফএ/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জামায়াত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

নিন্দা জানিয়ে বলল জামায়াত৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

সংসদে আলোচনা শেষে সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জানাবে বিরোধী দল

সংসদে আলোচনা শেষে সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জানাবে বিরোধী দল

রাষ্ট্রের ৩ অঙ্গকে ঠিক রাখতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির

রাষ্ট্রের ৩ অঙ্গকে ঠিক রাখতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির

৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’

সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্য৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’