• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি
  2. চট্টগ্রাম

যার জন্য অর্জন নস্যাৎ হয় তাকে দলের সদস্য করবেন না : আবু সুফিয়ান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১২ আগস্ট ২০২৫, ২২:৫৭
অ+
অ-
যার জন্য অর্জন নস্যাৎ হয় তাকে দলের সদস্য করবেন না : আবু সুফিয়ান

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান বলেছেন, বিএনপির প্রতি জনগণের প্রত্যাশা অনেক। তাই এমন কাউকে দলের সদস্য করবেন না, যার জন্য আপনাদের অর্জনগুলো নস্যাৎ হয়ে যায়। গত ১৬ বছর ধরে যারা ফ্যাসিস্টদের সঙ্গে সুবিধা গ্রহণ করেছে এবং ৫ আগস্টের পর বিএনপির পতাকার নিচে এসে নতুন করে সুবিধা নেওয়ার চিন্তা করছে, ওই ধরনের সুবিধাভোগী ও সুযোগসন্ধানীদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা বা সদস্যপদ নবায়ন করা যাবে না।

বিজ্ঞাপন

আজ (মঙ্গলবার) বিকেলে ৪ নং চান্দগাঁও ওয়ার্ডে বিএনপির নতুন সদস্য সংগ্রহ এবং নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবু সুফিয়ান বলেন, দলের যারা নির্যাতিত, ত্যাগী নেতাকর্মী রয়েছেন তাদেরকে সবার আগে এই সদস্যপদ নবায়ন করা হবে। সমাজে যারা ভালো মানুষ, যারা পরিচ্ছন্ন ও যোগ্য তাদের দলে অন্তর্ভুক্ত করতে হবে। কারণ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভবিষ্যতে একটি স্বচ্ছ, পরিচ্ছন্ন, নিরপেক্ষ ও সুষ্ঠু ধারার রাজনীতির পরিবেশ তৈরি করতে চান।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর গণতন্ত্র পুনরুদ্ধারে ফ্যাসিবাদের বিরুদ্ধে আপনারা লড়াই করেছেন। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আপনারা দুর্বিষহ জীবনযাপন করেছেন। কোর্টের বারান্দা, উকিলের চেম্বার ও কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ ছিল আপনাদের ঠিকানা। অনেক ত্যাগ-তিতীক্ষা স্বীকার করে নিয়মতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের মাধ্যমে আপনারা স্বৈরাচার শেখ হাসিনার পতন নিশ্চিত করেছেন। তাই দুঃসময়ে যেভাবে দলকে আঁকড়ে ধরেছিলেন আগামী দিনেও দলের পাশে থাকবেন। মনে রাখতে হবে, বিএনপি জনগণের দল। জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে বিএনপি রাজনীতি করে। তাই জনগণ তারেক রহমানের নেতৃত্বে যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে তা বাস্তবায়নে আপনাদের কাজ করতে হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

জুলাই আমাদের শিখিয়েছে কীভাবে ফ্যাসিবাদের কবর দিতে হয় : এ্যানি
ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না : নাসীরুদ্দীন পাটওয়ারী
হাসপাতাল ছাড়লেন জামায়াত আমির

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন— চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি মাহবুবুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন— মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি নাজিম উদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নকিব উদ্দিন ভুইয়া, চান্দগাঁও থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভুইয়া, মনছুর আলম।  

আরএমএন/এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি : প্রধানমন্ত্রী

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি : প্রধানমন্ত্রী

সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে : কৃষিমন্ত্রী

সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে : কৃষিমন্ত্রী

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান