• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. রাজনীতি

৭ দফা দাবিতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৯
অ+
অ-
৭ দফা দাবিতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ

জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা, শাপলা চত্বর ও '২৪ সালের গণঅভ্যুত্থানের গণহত্যার বিচার, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, বিদেশে পাচার হওয়া টাকা ফেরত এবং প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ সাত দফা দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এই বিক্ষোভে বক্তারা বলেন, দেশের জনগণ ও ইসলামের স্বার্থে উত্থাপিত এসব দাবি বাস্তবায়নে সরকারকে দ্রুত উদ্যোগ নিতে হবে।

খেলাফত আন্দোলনের নায়েবে আমির মুজিবুর রহমান হামিদী বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার আলেম সমাজসহ সর্বস্তরের মানুষের ওপর জুলুম-নির্যাতন চালিয়েছে। শাহবাগ, ২০২১ সালের হত্যা এবং ২০২৪ সালের আন্দোলনের হত্যাকাণ্ডের বিচার আজও হয়নি। একই সঙ্গে বিদেশে পাচার হওয়া হাজার হাজার কোটি টাকা ফেরত আনার উদ্যোগও ব্যর্থ হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়ে নাচ-গানের শিক্ষক নিয়োগের উদ্যোগ জনগণের চাহিদার বিপরীতে। অবিলম্বে এই প্রজ্ঞাপন বাতিল করে প্রশিক্ষণপ্রাপ্ত আলেমদের ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগ দিতে হবে। পাশাপাশি আগামী নির্বাচনে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে নিয়োগ দিতে হবে, যাতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

খেলাফত আন্দোলনের সাংগঠনিক সম্পাদক সুলতান মহিউদ্দিন বলেন, ইসলাম বিরোধীদের আইনের আওতায় আনা, শাপলা ও ২৪ সালের গণহত্যার বিচার এবং আলেমদের ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগসহ সাত দফা দাবিতে আজকের এই কর্মসূচি পালন করছি। দেশের মানুষ নতুন কোনো ফ্যাসিবাদ চায় না; আগামী নির্বাচনে ইসলামপন্থীদের ক্ষমতায় দেখতে চায়।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন দলের সহকারী মহাসচিব ফিরোজ আশরাফী ও যুগ্ম সম্পাদক রুকুনুজ্জামান।

ওএফএ/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঢাকা সিটিবিক্ষোভ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত

ভিজিএফ’র কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫০

ভিজিএফ’র কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫০

বেরোবিতে ছুটির দিনে অর্ধশত গাছ কর্তন, তোপের মুখে স্থগিত

বেরোবিতে ছুটির দিনে অর্ধশত গাছ কর্তন, তোপের মুখে স্থগিত

বকেয়া বেতন-বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

বকেয়া বেতন-বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ