• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

৫ দফা দাবিতে ইসলামী আন্দোলনের গণসমাবেশ শুরু

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪২
অ+
অ-
৫ দফা দাবিতে ইসলামী আন্দোলনের গণসমাবেশ শুরু

জুলাই সনদের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ এবং গণহত্যার বিচারসহ ৫ দফা দাবিতে রাজধানীর বাড্ডায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ শুরু হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাদ জুমা আড়াইটার দিকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে এ সমাবেশের কার্যক্রম শুরু হয়।

এর আগে জুমার পর থেকেই রাজধানীসহ বিভিন্ন এলাকা থেকে একের পর এক মিছিল আসতে থাকে। মিছিলে অংশগ্রহণকারীরা প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার দৃশ্যমান বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে নানা শ্লোগান দেন। 

আরও পড়ুন

দেশে গ্রহণযোগ্য নির্বাচনই এখন সবচেয়ে জরুরি : শামসুজ্জামান দুদু
তালেবানের আমন্ত্রণে আফগানিস্তান সফরে মামুনুল হকসহ ৭ আলেম
আলোচনা ছাড়া রাজপথে কর্মসূচি দেওয়া অহেতুক চাপ সৃষ্টি : মির্জা ফখরুল

বিজ্ঞাপন

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই। বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়েছেন দলের যুগ্ম মহাসচিব ও ঢাকা-১১ আসনের প্রার্থী প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। 

সমাবেশে বক্তারা জাতীয় পার্টি ও ১৪ দলের বিচার কার্যক্রম চলাকালীন রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার দাবি উত্থাপন করছেন। একইসঙ্গে ভারতীয় প্রভাব ও ফ্যাসিবাদের দোসরদের বিচারের দাবিও জানানো হচ্ছে।

চলমান এ সমাবেশে রাজধানীসহ আশপাশের জেলা থেকে কয়েক হাজার নেতাকর্মী যোগ দিয়েছেন।

বিজ্ঞাপন

টিআই/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইসলামী আন্দোলন বাংলাদেশরাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

৩০-৩৫ শতাংশ শ্রমিকের বেতন-বোনাস না হওয়া উদ্বেগজনক

ইসলামী আন্দোলন বাংলাদেশের বিবৃতি৩০-৩৫ শতাংশ শ্রমিকের বেতন-বোনাস না হওয়া উদ্বেগজনক

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

সময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

রেলে ঈদযাত্রাসময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা