• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. রাজনীতি

‘পিআর ছাড়া নির্বাচন হলে জনগণ তা প্রতিহত করবে’

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২১
অ+
অ-
‘পিআর ছাড়া নির্বাচন হলে জনগণ তা প্রতিহত করবে’

জুলাই সনদের বাস্তবায়ন ও পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশের কোনো জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য অ্যাডভোকেট আতিকুর রহমান। 

বিজ্ঞাপন

তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি না দেওয়া হলে নির্বাচনের যে কোনো উদ্যোগ জনগণ সম্মিলিতভাবে প্রতিহত করবে। 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর বাড্ডা ইউলুপ সংলগ্ন মেইন রোডে পাঁচ দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন। 

আরও পড়ুন

প্রাথমিকে গানের শিক্ষক নিয়োগের প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ
৫ দফা দাবিতে ইসলামী আন্দোলনের গণসমাবেশ শুরু
আলোচনা ছাড়া রাজপথে কর্মসূচি দেওয়া অহেতুক চাপ সৃষ্টি : মির্জা ফখরুল

বিজ্ঞাপন

অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, চব্বিশের জুলাই–আগস্ট বিপ্লবের পর আমরা আশা করেছিলাম দেশ সঠিক পথে এগোবে। কিন্তু আজকের বাস্তবতায় সেই আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না। আমরা পাঁচ দফা দাবির মাধ্যমে আন্দোলন শুরু করেছি। ৩১টি দল ঐক্যমত কমিশনে অংশগ্রহণ করেছে, তার মধ্যে ২৫টি দল পিআরের পক্ষে মত দিয়েছেন এবং জুলাই সনদের আইনি ভিত্তি দাবি করেছেন। রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে ঐক্যমত হওয়া ৮৪টি বিষয়ে তালবাহানা না করে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।

জামায়াতের এই কেন্দ্রীয় নেতা বর্তমান নির্বাচন ব্যবস্থার দুর্বলতা তুলে ধরে বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য অবিলম্বে অন্তর্বর্তী সরকার ও পিআর পদ্ধতির প্রণয়ন জরুরি। 

তিনি সতর্ক করে বলেন, বিগত পাঁচ বছরে নির্বাচন কখনো সুষ্ঠু হয়নি। কেন্দ্র দখলের জন্য কালো টাকা ও অন্যায় শক্তি ব্যবহার করা হয়েছে। দেশের ৭১ ভাগ মানুষ অন্তর্বর্তী সরকার ও পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। সঠিক পদ্ধতি ছাড়া কোনো সুষ্ঠু নির্বাচন হবে না এবং জনগণ তা মেনে নেবে না।

বিজ্ঞাপন

বাদ জুমা আড়াইটার দিকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে এ সমাবেশের কার্যক্রম শুরু হয়।

এর আগে জুমার পর থেকেই রাজধানীসহ বিভিন্ন এলাকা থেকে একের পর এক মিছিল আসতে থাকে। মিছিলে অংশগ্রহণকারীরা প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার দৃশ্যমান বিচার, জুলাই সনদের আইনী ভিত্তি এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে নানা শ্লোগান দেন। 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই। বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়েছেন দলের যুগ্ম মহাসচিব ও ঢাকা-১১ আসনের প্রার্থী প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। 

টিআই/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইসলামী আন্দোলন বাংলাদেশজামায়াতরাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক

মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক

ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত কৃষক দল নেতার মৃত্যু

ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত কৃষক দল নেতার মৃত্যু

দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : সেলিম উদ্দিন

দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : সেলিম উদ্দিন

‘কেউ চাঁদাবাজি করতে গেলে পিলারের সঙ্গে বেঁধে রেখে প্রশাসনকে জানাবেন’

‘কেউ চাঁদাবাজি করতে গেলে পিলারের সঙ্গে বেঁধে রেখে প্রশাসনকে জানাবেন’