• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি
জুলাই সনদ স্বাক্ষর

খালেদা জিয়াকে হাসপাতালে দাওয়াত পৌঁছে দিলেন ঐকমত্য কমিশনের সদস্যরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৬ অক্টোবর ২০২৫, ২২:৫৪
অ+
অ-
খালেদা জিয়াকে হাসপাতালে দাওয়াত পৌঁছে দিলেন ঐকমত্য কমিশনের সদস্যরা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার দাওয়াত পৌঁছে দেন।

বুধবার মধ্যরাত থেকে হাসপাতালে ভর্তি আছেন খালেদা জিয়া। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জুলাই সনদ সই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে এভারকেয়ার হাসপাতালে যান ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার ও মনির হায়দার।

বিজ্ঞাপন

এ সময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের একান্ত সচিব জনাব এবিএম আব্দুস সাত্তার  উপস্থিত ছিলেন।

এদিকে জামায়াতে ইসলামী এবং এনসিপির শীর্ষ নেতাদের কাছেও পৌঁছে দেওয়া হয়েছে আমন্ত্রণপত্রটি।

শুক্রবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আকাঙ্ক্ষিত ‘জাতীয় জুলাই সনদ, ২০২৫’-এর স্বাক্ষর অনুষ্ঠান। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেল ৪টায় অনুষ্ঠিত হতে যাওয়া এই আয়োজনে জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত থাকবেন। সেই সঙ্গে বিভিন্ন রাতনৈতিক দলের প্রতিনিধিদের পাশাপাশি এ আয়োজনে উপস্থিত থাকার কথা রয়েছে বেশ কয়েকজন উপদেষ্টা ও উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের।

বিজ্ঞাপন

এমএসআই/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিখালেদা জিয়াজাতীয় ঐকমত্য কমিশনজুলাই গণঅভ্যুত্থানঅন্তর্বর্তীকালীন সরকার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি : প্রধানমন্ত্রী

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি : প্রধানমন্ত্রী

সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে : কৃষিমন্ত্রী

সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে : কৃষিমন্ত্রী

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান