• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি
জুলাই সনদে সই না করা প্রসঙ্গে

এনসিপির বিচক্ষণতার অভাব হয়েছে, তারা ভুল বুঝতে পারবে : ফখরুল

বিবিসি বাংলা
১৭ অক্টোবর ২০২৫, ২১:১৬
অ+
অ-
এনসিপির বিচক্ষণতার অভাব হয়েছে, তারা ভুল বুঝতে পারবে : ফখরুল

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে একটি ‘ঐতিহাসিক মুহূর্ত’ বলে উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৭ অক্টোবর) বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদের রাজনৈতিক দলগুলো যে দায়িত্বশীল ভূমিকা পালন করে তার আরেকটা নিদর্শন দেখা গেল আজ; দেখা গেল যে জাতির প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে সব দলগুলো এক হয়ে কাজ করতে পারে।’

বিজ্ঞাপন

যেসব দল এতে স্বাক্ষর করেনি, তারাও আরও কথা বলে স্বাক্ষর করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জাতীয় নাগরিক পার্টি, যাদের জুলাই ঘিরে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, তাদের না থাকাকে ‘ভুল বোঝাবুঝি’ বলে মনে করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘আমাদের সাথে আলোচনায়, ঐকমত্য কমিশনে যে আলোচনা হয়েছে, তারা প্রায় সব ব্যাপারে পজিটিভ ছিল। যে ব্যাপারটাতে সমস্যা আছে সেটা আলোচনার মাধ্যমে... পরেও তারা এ ব্যাপারে আলোচনা করতে পারত... সেটা নিয়ে আমরা পরে আরও বসতে পারতাম, কথা বলতে পারতাম। এবং আমি মনে করি যে এটা বিচক্ষণতার অভাব হয়েছে তাদের, নাহলে তারা অবশ্যই এটা সই করত আজকে।’

বিজ্ঞাপন

তবে এটাকে বিভক্তি বলে মনে করছেন না বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘তারা ভুল বুঝতে পারবে এবং তারা সঠিক জায়গায় এসে পৌঁছাবে’।

তবে বিভিন্ন প্রসঙ্গে বিতর্কের জায়গা রয়ে গেল কি না- সে প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘এটা কখনো কোনো দেশেই, কোনো কালেই কখনো পিছু ছাড়বে না। আর দুর্ভাগ্যক্রমে আমাদের স্বভাব হচ্ছে যে আমরা বিতর্ক করতে খুব পছন্দ করি।’ তবে সবকিছুর মধ্যেই যা হয়েছে, তাকে ‘গ্রেট এচিভমেন্ট’ বা বড় অর্জন বলে উল্লেখ করেন তিনি।

এটি বাস্তবায়নের ক্ষেত্রে সামনে আরও আলোচনা হবে বলে জানান বিএনপি মহাসচিব।

বিজ্ঞাপন

এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিমির্জা ফখরুলজুলাই গণঅভ্যুত্থান

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি : প্রধানমন্ত্রী

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি : প্রধানমন্ত্রী

সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে : কৃষিমন্ত্রী

সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে : কৃষিমন্ত্রী

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান