• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

শাহবাগে এনসিপির দুই গ্রুপে মারামারি, আহত ১

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৪ অক্টোবর ২০২৫, ২১:০৬
অ+
অ-
শাহবাগে এনসিপির দুই গ্রুপে মারামারি, আহত ১

রাজধানীর শাহবাগে আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় শহীদ আবু সাঈদ কনভেনশন হলে এ ঘটনা ঘটে। এতে ইউসুফ নামে এক কর্মী আহত হওয়ার খবর জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কনভেনশন হলের তৃতীয় তলায় এনসিপি ঢাকা মহানগর ও কয়েকটি জেলা ইউনিটের সমন্বয় সভা চলছিল। এ সময় দ্বিতীয় তলায় ঢাকার মোহাম্মদপুর ও বংশাল থানা ইউনিটের কর্মীদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। সন্ধ্যা সোয়া ৬টার দিকে তা মারামারিতে রূপ নেয়।

জানা যায়, তিন মাস আগে বংশাল থানার কয়েকজন নেতা মোহাম্মদপুরের একটি প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন করেন। বিষয়টি ঢাকা মহানগর উত্তরের নেতা শোয়েবের মাধ্যমে মোহাম্মদপুর থানার রিয়ান নামে এক নেতাকে জানানো হয়। অভিযোগ রয়েছে, রিয়ান বংশালের নেতাদের কাছ থেকে দুই লাখ টাকা নিয়ে ফেরত দেননি এবং পরে তাদের আটকে রাখারও চেষ্টা করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

আপনাদের জাতির পিতা মুজিব হতে পারে, আমাদের নয় : নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হতে চাই না : সারজিস আলম

টাকা ফেরতের দাবিতে শুক্রবার কনভেনশন হলে দুই পক্ষ মুখোমুখি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এ বিষয়ে জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব সাইফ মোস্তাফিজ বলেন, সমন্বয় সভার বাইরে ব্যক্তিগত বিষয়ে কথা কাটাকাটির জেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে সিনিয়রদের হস্তক্ষেপে তা সমাধান হয়ে গেছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, মারামারির যে ভিডিও ভাইরাল হচ্ছে, সেটা দুজন কর্মীর পুরোনো ব্যক্তিগত লেনদেন সংক্রান্ত দ্বন্দ্ব নিয়ে। দলীয় কোনো কারণে নয়।

এমএসআই/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জাতীয় নাগরিক পার্টিরাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সরকার পুরোনো পথে হাঁটতে শুরু করেছে : নাহিদ ইসলাম

সরকার পুরোনো পথে হাঁটতে শুরু করেছে : নাহিদ ইসলাম

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

সময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

রেলে ঈদযাত্রাসময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা