• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি
মোবারক হোসাইন

ন্যায়-ইনসাফভিত্তিক সমাজ গড়ার রাজনীতি করছে জামায়াতে ইসলামী

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৫ অক্টোবর ২০২৫, ১৮:২১
অ+
অ-
ন্যায়-ইনসাফভিত্তিক সমাজ গড়ার রাজনীতি করছে জামায়াতে ইসলামী

জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গড়ার রাজনীতি করছে মন্তব্য করে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা-১৩ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মোবারক হোসাইন বলেছেন, ‘ঢাকা-১৩ আসনের মানুষ দীর্ঘদিন ধরে সেবাবঞ্চিত। আমি রাজনীতি করি ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণের জন্য। আমাদের রাজনীতি ন্যায়ের, সৎ নেতৃত্বের এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের রাজনীতি। 

বিজ্ঞাপন

শনিবার (২৫ অক্টোবর) মোহাম্মদপুর থানা পশ্চিম জামায়াতের উদ্যোগে মোহাম্মাদীয়া হাউজিং ও জাপান গার্ডেন সিটি এলাকায় এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মোবারক হোসাইন বলেন, আমরা এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে প্রত্যেক নাগরিকের অধিকার নিশ্চিত হবে, কেউ বঞ্চিত থাকবে না। দুর্নীতি, বৈষম্য ও অবিচারের বিরুদ্ধে জনগণের ঐক্যই হবে আমাদের সবচেয়ে বড় শক্তি।

তিনি বলেন, জনগণের ভালোবাসা ও সহযোগিতা পেলে ইনশাআল্লাহ এই এলাকাকে একটি আদর্শ মডেল এলাকায় রূপান্তরিত করব- যেখানে উন্নয়ন হবে দৃশ্যমান, সেবাই হবে রাজনীতির মূল লক্ষ্য।

বিজ্ঞাপন

আরও পড়ুন
আমরা রাজা হবো না, জনগণকে প্রজা বানাবো না : রফিকুল ইসলাম খান
জামায়াতে ইসলামী রক্ত দিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করবে : শামীম সাঈদী
নির্বাচিত হলে দেশের স্বাস্থ্য-শিক্ষাকে ঢেলে সাজানো হবে

তরুণদের প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, দেশের তরুণরাই পরিবর্তনের অগ্রদূত। তাদের মেধা, শক্তি ও সততাকে কাজে লাগিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ব। তরুণদের হাতেই ভবিষ্যৎ, তাই তাদের সৎ ও ন্যায়ের রাজনীতিতে যুক্ত হতে হবে।

সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদপুর থানা পশ্চিম জামায়াতের আমির মাসুদুজ্জামান এবং সঞ্চালনা করেন থানা সেক্রেটারি রবিউল ইসলাম রুবেল।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– ঢাকা-১৩ আসনের নির্বাচন পরিচালক শফিউর রহমান, সদস্য সচিব আব্দুল আউয়াল আজম, মুক্তিযোদ্ধা শামসুদ্দিন এবং ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলী আহমেদ মজুমদার।

এছাড়া উপস্থিত ছিলেন– থানা শূরা ও কর্মপরিষদ সদস্য ইবাদত হোসেন, সাইফুর রহমান, মুহতাসিম বিল্লাহ, ওয়ার্ড সভাপতি অধ্যাপক হাসান মাহমুদ, গিয়াস উদ্দিন, মাওলানা বদরুল হক, আনোয়ার হোসেনসহ এলাকার বিভিন্ন পর্যায়ের নেতারা, বাড়ির মালিক সমিতি ও মসজিদ কমিটির প্রতিনিধিরা।

জেইউ/বিআরইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জামায়াতরাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে : আব্দুস সবুর ফকির

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে : আব্দুস সবুর ফকির

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

সময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

রেলে ঈদযাত্রাসময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা