• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

নুরকে যত পেটানো হয়েছে আমাদের সবাইকেও অত আঘাত করা হয়নি : আলাল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৬ অক্টোবর ২০২৫, ১৩:০৫
অ+
অ-
নুরকে যত পেটানো হয়েছে আমাদের সবাইকেও অত আঘাত করা হয়নি : আলাল

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, নুরুল হক নুরকে যত পেটানো হয়েছে আমাদের সবাইকে মিলিয়েও শারীরিকভাবে অত আঘাত করা হয়নি। নুরের সঙ্গে রিমান্ডে যেমন দেখা হয়েছে, নুরের সঙ্গে কারাগারে দেখা হয়েছে, নুরের সঙ্গে সবচেয়ে বেশি দেখা হয়েছে রাজপথে।

বিজ্ঞাপন

রোববার (২৬ অক্টোবর) দুপুরে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন, আমার নিজের পক্ষ থেকে বলতে চাই, গণঅধিকার পরিষদের যে স্লোগান, যে লোগো গণঅধিকার জনগণের অধিকার আমাদের অঙ্গীকার চমৎকার, একটা স্লোগান। এটা সময় উপযোগী ও যুগোপযোগী।

আরও পড়ুন
নির্বাচনকে উপলক্ষ্য করে বিভিন্ন পরাশক্তি ও এজেন্সি সক্রিয় হবে
অভিযুক্ত উপদেষ্টারা থাকলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে : আমীর খসরু
জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোটের দাবি রাজনৈতিক ব্ল্যাকমেইলিং

বিজ্ঞাপন

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সবার আগে বাংলাদেশ। এই সবার আগে যদি বাংলাদেশকে আমরা মাথায় রাখি, নিজেদের মধ্যে ছোট ছোট মতবিরোধ, মতভিন্নতা এগুলো গণতন্ত্রের সৌন্দর্য, এই গণতন্ত্রের সৌন্দর্যকে বহাল রেখেই জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত করা সম্ভব। নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করা সম্ভব।

তিনি বলেন, নদীর স্রোতকে কাটা যায় না, বেড়া দেওয়া যায় না, স্রোতটাকে এক ধারায় প্রবাহিত করুন। আজ ভালো লাগছে, ফারুক-নুরসহ গণঅধিকার পরিষদের সবাইকে একই মঞ্চে থেকে আমি বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই।

এমএসআই/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিরাজনীতিবিদগণ অধিকার পরিষদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

যুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

বিমান প্রতিমন্ত্রীযুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু