• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

ভোটাধিকার-জনমতের প্রতিফলন ঘটাতে তৃণমূলে নেতৃত্ব দিতে হবে 

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৭ অক্টোবর ২০২৫, ১৭:২৮
অ+
অ-
ভোটাধিকার-জনমতের প্রতিফলন ঘটাতে তৃণমূলে নেতৃত্ব দিতে হবে 

ভোটাধিকার নিশ্চিত করতে এবং রাষ্ট্র পরিচালনায় জনমতের প্রতিফলন ঘটাতে চেয়ারম্যানদের তৃণমূলে নেতৃত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ।

বিজ্ঞাপন

তিনি চেয়ারম্যান পরিষদের বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

সোমবার (২৭ অক্টোবর) বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত চেয়ারম্যান পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। 

আরও পড়ুন
জুলুমবাজরা পালিয়েছে, ভবিষ্যতে অন্য কেউ জুলুম করলে পরিণতি হবে একই
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ
‘ডাকসু পদবি ব্যবহার করে শিক্ষকদের ওপর মবতন্ত্র অনাকাঙ্ক্ষিত’

বিজ্ঞাপন

চেয়ারম্যান পরিষদের সভাপতি, ও বরিশাল সদরের জাগুয়া ইউনিয়ন পরিষদে হাতপাখা প্রতিকে নির্বাচিত চেয়ারম্যান মুফতি হেদায়েতুল্লাহ আজাদীর সভাপতিত্বেপ্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেন, তৃণমূলের মানুষ রাজনৈতিক সচেতন হয়ে উঠলে এবং দায়িত্বশীল ভূমিকা পালন করলে বাংলাদেশকে নিয়ে আর কেউ ছিনিমিনি খেলতে পারবে না। 

তিনি বলেন, ইউনিয়ন পরিষদ দেশের সর্বপ্রান্তিক স্থানীয় সরকার ব্যবস্থা। ব্যক্তি পর্যায়ে রাষ্ট্রের সেবা পৌছে দেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারগণ। নাগরিকের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক, দেনা-পাওয়া, অধিকার এবং ভোটের মাধ্যমে যে রাষ্ট্রীয় সম্পদের সংরক্ষণ করার বিষয়গুলোতে যদি চেয়ারম্যানরা তৃণমূলের নাগরিকদের সচেতন করে তোলেন তাহলে কারো সাধ্য নাই বাংলাদেশের ভাগ্য নিয়ে তামাশা করার। তাই আগামী নির্বাচনে চেয়ারম্যান পরিষদকে গুরু দায়িত্ব বহন করতে হবে।

তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করার পদ্ধতি এখনো নির্ধারিত হয়নি। যে সংস্কারের জন্য গত জুলাইয়ে ছাত্র জনতা রক্ত দিলো সেই সংস্কারের বিষয়ে আদতে কিছুই করা যায় নাই। এটাই জনমনে হতাশা তৈরি করছে। 

বিজ্ঞাপন

মাওলানা ইউনুস আহমদ বলেন, আপনারা যারা হাতপাখা প্রতীকে নির্বাচন করে জয়ী হয়েছেন আপনাদের দায়িত্ব অনেক বেশি। রাষ্ট্র অর্পিত দায়িত্বের পাশাপাশি ইসলামের সুমহান আদর্শের বাস্তবায়ন করতে হবে আপনাদের। ফলে সতর্কতা অবলম্বন করতে হবে। আল্লাহর রহমত কামনা করতে হবে। হজরত উমর রাদি. এর তাকওয়া নিয়ে কাজ পরিচালনা করতে হবে।

চেয়ারম্যান পরিষদের সভায় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও ঢাকা উত্তরের সভাপতি অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মোস্তফা কামাল, সহ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট বরকতুল্লাহ লতিফ, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সেক্রেটারি মুফতি রেজাউল করীম আবরারসহ চেয়ারম্যান পরিষদের নেতৃবৃন্দ। 

জেইউ/এমএসএ  

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইসলামী আন্দোলন বাংলাদেশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

৩০-৩৫ শতাংশ শ্রমিকের বেতন-বোনাস না হওয়া উদ্বেগজনক

ইসলামী আন্দোলন বাংলাদেশের বিবৃতি৩০-৩৫ শতাংশ শ্রমিকের বেতন-বোনাস না হওয়া উদ্বেগজনক

জুলুমতান্ত্রিক বিশ্বব্যবস্থার বিরুদ্ধে ঐতিহাসিক বদরযুদ্ধ প্রেরণার উৎস

পীর চরমোনাইজুলুমতান্ত্রিক বিশ্বব্যবস্থার বিরুদ্ধে ঐতিহাসিক বদরযুদ্ধ প্রেরণার উৎস

প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি

প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি

ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় ইসলামি আন্দোলনের বিক্ষোভ

ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় ইসলামি আন্দোলনের বিক্ষোভ