• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি
  2. চট্টগ্রাম

গণতান্ত্রিক জাগরণকে বাধাগ্রস্ত করতে ২৮ অক্টোবর মানুষ হত্যা করেছিল আ. লীগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৮ অক্টোবর ২০২৫, ২০:৪৬
অ+
অ-
গণতান্ত্রিক জাগরণকে বাধাগ্রস্ত করতে ২৮ অক্টোবর মানুষ হত্যা করেছিল আ. লীগ

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, গণতান্ত্রিক জাগরণকে বাধাগ্রস্ত করার জন্য আওয়ামী লীগ ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠা দিয়ে দিবালোকে নিরীহ মানুষ হত্যা করেছিল। তারা মৃত মানুষের ওপর দাঁড়িয়ে নৃত্য করেছিল। যেটি ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। এমন ন্যাক্কারজনক কর্মকাণ্ড প্রমাণ করে, আওয়ামী লীগ কখনো ফ্যাসিবাদী চরিত্র থেকে ফিরে আসবে না।

বিজ্ঞাপন

আজ (মঙ্গলবার) চট্টগ্রাম মহানগর উত্তর শাখা শিবিরের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম মহানগর উত্তরের শাখা শিবিরের সভাপতি তানজির হোসেন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির নজরুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশের অগ্রগতিকে থামিয়ে দেওয়ার দিন হল ২৮ অক্টোবর। এ ঘটনা কখনো ভুলে যাওয়ার নয়। 

তিনি আরও বলেন, ৩৬শে জুলাইয়ের পরেও আজ ভারতীয় হ্যাজিমনি বাংলাদেশে প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। যেদিন আমরা ইসলামের আলোকে এদেশের ছাত্র সমাজ, শ্রমিক সমাজ ও জনগণকে ঐক্যবদ্ধ করতে পারবো সেদিনই আমরা ২৮ অক্টোবরের প্রতিশোধ নিতে সক্ষম হবো। 

বিজ্ঞাপন

আরও পড়ুন
চট্টগ্রামে ব্যানার টানানো নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল যুবদলকর্মীর
জার্মানির সংসদীয় মন্ত্রণালয়ের সেক্রেটারির সঙ্গে গোলাম পরওয়ারের সাক্ষাৎ
২৮ অক্টোবরের হত্যাকাণ্ড ছিল দেশ বিরোধী ষড়যন্ত্রের অংশ: এটিএম মা’ছুম

সভাপতির বক্তব্যে তানজীর হোসেন জুয়েল বলেন, ২৮ অক্টোবর তারা শুধু আমাদের ভাইদের হত্যা করে ক্ষান্ত হয়নি। তারা লাশের ওপর নৃত্য করেছিল। আমরা স্পষ্ট বলতে চাই, আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরতে দেওয়া হবে না। শহীদ হওয়াকে আমরা আমাদের চূড়ান্ত সফলতা মনে করি।  

এমআর/এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জামায়াতচট্টগ্রামের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে : আব্দুস সবুর ফকির

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে : আব্দুস সবুর ফকির

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার