• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

নির্বাচনের প্রতিশ্রুতির ব্যত্যয় ঘটলে প্রধান উপদেষ্টাকে দায় নিতে হবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৯ অক্টোবর ২০২৫, ১৩:৪১
অ+
অ-
নির্বাচনের প্রতিশ্রুতির ব্যত্যয় ঘটলে প্রধান উপদেষ্টাকে দায় নিতে হবে

ফেব্রুয়ারি মাসে নির্বাচনের যে প্রতিশ্রুতি, তার কোনো ব্যত্যয় ঘটলে দায়ভার প্রধান উপদেষ্টাকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

আজ (বুধবার) ২৯ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, এত বড় অভ্যুত্থানকে আমরা জনগণের কল্যাণে কাজে লাগাতে পারছি না। যতই দিন যাচ্ছে আমরা ততই বিভক্ত হয়ে পড়ছি। কারা এই বিভক্তি তৈরি করছেন, সে বিষয়টি আমাদের উপলব্ধি করতে হবে। অথচ এই সময়টি হলো ঐক্যের সময়। 

বিএনপি মহাসচিব বলেন, আমরা দীর্ঘকাল ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, এ দেশের মানুষও করেছে। একটা সময় প্রচার করা হলো যে, বিএনপি সংস্কারবিরোধী। অথচ সংস্কারের মাধ্যমেই বিএনপির জন্ম হয়েছে। মুক্তিযুদ্ধের পরে যে একদলীয় শাসন কায়েম হয়েছিল, ৭৫ পরবর্তীতে সেই চিত্রের পরিবর্তন নিয়ে আসে বিএনপি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সংস্কার প্রক্রিয়ার যেসব বিষয়ে আমরা ঐক্যমত ছিলাম না, সেসব বিষয় আমরা নোট অব ডিসেন্ট দিয়েছিলাম। সেই নোট অব ডিসেন্টগুলো লিপিবদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিল ঐক্যমত কমিশন। অথচ অবাক হয়ে দেখতে পেলাম গতকাল কমিশন যে ড্রাফট প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে, তাতে সেসব নেই। এটা জনগণ এবং রাজনৈতিক দলের সাথে প্রতারণা।

প্রধান অতিথি বলেন, সমস্ত সংকটের মূলে রয়েছে একটি গ্রহণযোগ্য নির্বাচন। সেই কারণেই আমরা পাঁচ আগস্টের পর নির্বাচন চেয়েছিলাম। যদিও অনেকে বলেছে, বিএনপি ক্ষমতা চায় বলে নির্বাচন চাইছে। অথচ এই নির্বাচন যত বিলম্ব হচ্ছে তত বেশি ফ্যাসিবাদবিরোধী শক্তি সম্মিলিত হচ্ছে।

আরও পড়ুন
‘২৮ অক্টোবরের হত্যাকাণ্ড অতীতের সকল নির্মমতা-নিষ্ঠুরতাকে হার মানিয়েছে’
গণতান্ত্রিক জাগরণকে বাধাগ্রস্ত করতে ২৮ অক্টোবর মানুষ হত্যা করেছিল আ. লীগ
লগি-বৈঠার তাণ্ডবের মামলা পুনরুজ্জীবিত করে ফ্যাসিস্টদের বিচার করতে হবে

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, আপনি জনগণের নিকট প্রতিশ্রুতিবদ্ধ। যতটুকু সংস্কার প্রয়োজন তা সম্পাদন করে একটি নির্বাচন উপহার দেবেন। নির্বাচনের মাধ্যমে যে পার্লামেন্ট ক্ষমতায় আসবে সে পার্লামেন্ট দেশের সংকটগুলো সমাধান করবে। এর যদি কোন ব্যত্যয় ঘটে, তার দায় কিন্তু আপনাকেই বহন করতে হবে।

ওএফএ/এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মির্জা ফখরুলবিএনপিমুহাম্মদ ইউনূস

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি : প্রধানমন্ত্রী

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি : প্রধানমন্ত্রী

সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে : কৃষিমন্ত্রী

সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে : কৃষিমন্ত্রী

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান