বিজ্ঞাপন

১৬ দিনের বিদেশ সফর শেষে কাল দেশে ফিরছেন জামায়াত আমির

১৬ দিনের বিদেশ সফর শেষে কাল দেশে ফিরছেন জামায়াত আমির

১৬ দিনের বিদেশ সফর শেষে কাল ভোরে দেশে ফিরছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সৌদি আরবে পবিত্র ওমরা পালন এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরের উদ্দেশ্যে গত ১৯ অক্টোবর ঢাকা ত্যাগ করেছিলেন তিনি।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ জানান, আগামীকাল ৪ নভেম্বর (মঙ্গলবার) ভোর সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। 

এসময় সংগঠনের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হবে।

জেইউ/এনএফ

বিজ্ঞাপন