• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

জার্মানি থেকে এক হাজার ৬৯২ কোটি টাকায় কেনা হচ্ছে ই-পাসপোর্ট বুকলেট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৮ নভেম্বর ২০২৫, ১৮:৩৩
অ+
অ-
জার্মানি থেকে এক হাজার ৬৯২ কোটি টাকায় কেনা হচ্ছে ই-পাসপোর্ট বুকলেট
ফাইল ছবি

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর কর্তৃক জার্মানি থেকে ই-পাসপোর্ট বুকলেট এবং প্রশিক্ষণ সরাসরি (জিটুজি) ক্রয় পদ্ধতিতে ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে এক হাজার ৬৯২ কোটি ৩২ লাখ ৭৬ হাজার টাকা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন বাংলাদেশে ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রবর্তন— শীর্ষক প্রকল্পের ই-পাসপোর্ট বুকলেট এবং প্রশিক্ষণ সরাসরি (জিটুজি) ক্রয় পদ্ধতিতে ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। 

সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান জার্মানির ভেরিডোস জিএমবিএইচ-এর কাছ থেকে ই-পাসপোর্ট বুকলেট এবং প্রশিক্ষণ সরাসরি (জিটুজি) ক্রয় পদ্ধতিতে কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে ব্যয় হবে এক হাজার ৬৯২ কোটি ৩২ লাখ ৭৬ হাজার টাকা।

বিজ্ঞাপন

বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, আমরা প্রায় এক কোটি পাসপোর্ট আবার নতুন করে ইস্যু করব। কারণ ই-পাসপোর্টের চাহিদা আছে তো সেটা তাড়াতাড়ি করে আমরা করব। সেখানে পাসপোর্টের অফিসের সাথে কথা বলে ডকুমেন্টও দেওয়া হয়েছে ৬৫ লাখ৷

এমএম/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মন্ত্রিপরিষদ বিভাগঅর্থ মন্ত্রণালয়অর্থমন্ত্রী

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মুক্তিযুদ্ধমন্ত্রী আযম খান, ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল

মুক্তিযুদ্ধমন্ত্রী আযম খান, ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল

১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিল, অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তই বহাল

দিবস নিয়ে নতুন পরিপত্র জারি১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিল, অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তই বহাল

সিদ্ধিরগঞ্জ গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের নতুন ট্যারিফ অনুমোদন

সিদ্ধিরগঞ্জ গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের নতুন ট্যারিফ অনুমোদন

যুদ্ধ পরিস্থিতিতে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় মন্ত্রিসভা কমিটি

যুদ্ধ পরিস্থিতিতে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় মন্ত্রিসভা কমিটি