• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. রাজনীতি
৪৭তম বিসিএস 

পরীক্ষার্থীদের দাবি পিএসসির বিবেচনায় নেওয়া জরুরি : এনসিপি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২০ নভেম্বর ২০২৫, ১৬:১২
অ+
অ-
পরীক্ষার্থীদের দাবি পিএসসির বিবেচনায় নেওয়া জরুরি : এনসিপি

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখকে কেন্দ্র করে পরীক্ষার্থীদের ‘ন্যায্য দাবি’ পিএসসির বিবেচনায় নেওয়া জরুরি বলে মনে করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

বিজ্ঞাপন

আজ (বৃহস্পতিবার) বিকেলে দলটির যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়। 

বিবৃতিতে বলা হয়, প্রার্থীদের অভিযোগ লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য স্বাভাবিক সময়ে তিন থেকে চার মাস সময় দেওয়া হলেও এবার কার্যত মাত্র দুই মাস প্রস্তুতি নেওয়ার সময় পাওয়া গেছে। তা ছাড়া দুটি স্পেশাল বিসিএসের কারণে অনেকের প্রস্তুতি-সময় আরও কমে গেছে। এতে লেভেল প্লেয়িং ফিল্ড ক্ষতিগ্রস্ত হওয়া এবং অন্যান্য বিসিএসের তুলনায় এই ব্যাচের সাথে বৈষম্য তৈরি হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।  

আরও পড়ুন
৫ দফা দাবিতে বিভাগীয় শহরে সমাবেশের নতুন কর্মসূচি আট দলের
গণতন্ত্র ছাড়া দেশের কোনো ভবিষ্যৎ নেই, সতর্ক করলেন বিএনপি মহাসচিব
প্রচারণায় তারেক রহমানের ছবি ব্যবহারে এনসিপির আপত্তি

বিজ্ঞাপন

আরও বলা হয়, একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে আমরা আশা করি পিএসসি শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত নেবে এবং লিখিত পরীক্ষাকে কেবল দুই মাসের “ম্যারাথন প্রতিযোগিতা” নয়, বরং একটি সঠিক ও ন্যায্য মেধা যাচাইয়ের প্রক্রিয়া হিসেবে নিশ্চিত করবে। ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার্থীদের দাবি বিবেচনায় নিয়ে দ্রুত সমাধানের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রতি আহবান জানাচ্ছি। 

এমএসআই/এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জাতীয় নাগরিক পার্টি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিএনপি জুলাই সনদ ভঙ্গের মাধ্যমে জাতীয় সংসদ শুরু করেছে : সারজিস আলম

বিএনপি জুলাই সনদ ভঙ্গের মাধ্যমে জাতীয় সংসদ শুরু করেছে : সারজিস আলম

এনসিপির ইফতারে যুবশক্তির নেতাদের পেটাল ছাত্রশক্তির নেতারা, আহত ৫

এনসিপির ইফতারে যুবশক্তির নেতাদের পেটাল ছাত্রশক্তির নেতারা, আহত ৫

শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিলে এনসিপির নিন্দা

শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিলে এনসিপির নিন্দা

বিগত ১৬ বছর দেশে বিরোধী দল বলে কোনো কিছু ছিল না

রাজশাহীতে নাহিদ ইসলামবিগত ১৬ বছর দেশে বিরোধী দল বলে কোনো কিছু ছিল না