• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

হাসপাতালে খালেদা জিয়া

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৩ নভেম্বর ২০২৫, ২০:৪৮
অ+
অ-
হাসপাতালে খালেদা জিয়া

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার পর গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হয়ে রাত সোয়া ৮টার দিকে হাসপাতালে পৌঁছায় সাবেক এই প্রধানমন্ত্রীর গাড়িবহর।

বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, রাত ৮টা ১০ মিনিটে ম্যাডাম খালেদা জিয়া হাসপাতালে পৌঁছান।

আরও পড়ুন
ক্ষমতায় গেলে ‘ইনসাফভিত্তিক বাংলাদেশ’ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
রাতে হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে

বিজ্ঞাপন

এর আগে বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের আরেক কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তক্রমে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতাল নেওয়া হবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে।

পরীক্ষা শেষে খালেদা জিয়াকে আবার বাসায় নিয়ে আসা হবে নাকি হাসপাতালে থাকতে হবে— সেই বিষয়ে কিছু জানাননি তিনি।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ ছাড়াও আরও দুটি আসনে প্রার্থী হিসেবে খালেদা জিয়ার নাম ঘোষণা করেছে বিএনপি।

বিজ্ঞাপন

এএইচআর/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিখালেদা জিয়া

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার পূরণে সরকারের তালবাহানা দুঃখজনক : মঞ্জু

জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার পূরণে সরকারের তালবাহানা দুঃখজনক : মঞ্জু

ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিল : বদিউল আলম

ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিল : বদিউল আলম

দলীয় প্রার্থীদের প্রশাসক-ভিসি নিয়োগ করে জুলাই স্পিডকে অবজ্ঞা করেছে সরকার

দলীয় প্রার্থীদের প্রশাসক-ভিসি নিয়োগ করে জুলাই স্পিডকে অবজ্ঞা করেছে সরকার

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ