বিজ্ঞাপন

খালেদা জিয়ার চিকিৎসা

হাসপাতালে ভিড় না করতে নেতাকর্মীদের অনুরোধ বিএনপির

অ+
অ-
হাসপাতালে ভিড় না করতে নেতাকর্মীদের অনুরোধ বিএনপির

গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তাকে দেখতে দলীয় নেতাকর্মীসহ সমর্থকসহ শুভাকাঙ্ক্ষীদের হাসপাতালে ভিড় না করতে অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২৯ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ করা হয়।

বিজ্ঞপ্তিতে রিজভী বলেন, অসুস্থ দেশনেত্রীকে দেখতে দলের সর্বস্তরের নেতাকর্মীসহ সাধারণ মানুষজন হাসপাতালে ভিড় করছেন। দেশনেত্রীর প্রতি মানুষের আবেগ ও শ্রদ্ধার ফলশ্রুতিতেই মানুষের উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এ অবস্থায় হাসপাতালে দেশনেত্রীর খোঁজখবর নিতে আসা নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড়ের কারণে দেশনেত্রীসহ অন্য রোগীদের চিকিৎসা সেবায় বিঘ্ন ঘটছে।

এ কারণে বিএনপি ও খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে দলের নেতাকর্মী, সমর্থকসহ শুভাকাঙ্ক্ষীদের এভার কেয়ার হাসপাতালে ভিড় না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান রিজভী।

এএইচআর/এসএসএইচ