• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

রাজনৈতিক স্থিতিশীলতা বিবেচনায় তফসিল ঘোষণা করুক ইসি : নাহিদ ইসলাম

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৩ ডিসেম্বর ২০২৫, ১৮:২১
অ+
অ-
রাজনৈতিক স্থিতিশীলতা বিবেচনায় তফসিল ঘোষণা করুক ইসি : নাহিদ ইসলাম

রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করে তফসিল ঘোষণা করার জন্য নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বিদ্যমান পরিস্থিতিতে সব রাজনৈতিক দলের জন্য নিজেদের তুলে ধরার সুযোগ তৈরি করা ইসির কর্তব্য বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

বুধবার (০৩ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান নাহিদ ইসলাম।

নাহিদ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল নিয়ে সুস্পষ্টতার অভাব তুলে ধরেন। তিনি বলেন, বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই ইসির তফসিল ঘোষণা করা উচিত। তবে নির্বাচন কমিশন তফসিল নিয়ে সুস্পষ্টভাবে কিছু জানায়নি। বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা নিয়েই যেন ইসি তফসিল ঘোষণা করে, সে বিষয়ে এনসিপি দাবি জানিয়েছে।

তিনি আরও বলেন, তফসিল এমন সময়ে দেওয়া হোক যখন দেশে রাজনৈতিক স্থিতিশীলতা থাকবে এবং সব দল যেন রাজনৈতিকভাবে নিজেদের ফুটিয়ে তোলার সমান সুযোগ পায়।

বিজ্ঞাপন

এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, গণভোটের শুধু একটি প্রশ্নই থাকলে ভালো হতো। জুলাই সনদ বাস্তবায়নে রাজি নাকি রাজি না। এখন এতগুলো প্রশ্ন থাকায় জটিল হয়ে গেছে ব্যাপারটা। শুধুমাত্র মন্ত্রণালয়ের মাধ্যমে নয়, জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে গণভোটের সচেতনতা তৈরি করতে হবে।

অন্যদিকে, নাসীরুউদ্দীন পাটওয়ারী গণতন্ত্রের জন্য লড়াই করা নেতাদের প্রতি শ্রদ্ধা জানান এবং বেগম খালেদা জিয়ার প্রতি দেশের মানুষের আবেগ তুলে ধরেন। তিনি সরকারের পক্ষ থেকেও সম্মান জানানোর উদ্যোগকে ইতোবাচক দৃষ্টিতে দেখেন। যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে তাদের প্রতি আমরা শ্রদ্ধা পোষণ করতে চাই। বেগম জিয়ার প্রতি আবেগ অনুভূতি শুধু বিএনপির একার নয়। তার প্রতি দেশের সব মানুষেরই আবেগ, অনুভূতি আছে।

এসআর/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নাহিদ ইসলামজাতীয় নাগরিক পার্টিনির্বাচন কমিশননির্বাচন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

গাইবান্ধার সেই ছাত্রশক্তি নেতার পদ স্থগিত

গাইবান্ধার সেই ছাত্রশক্তি নেতার পদ স্থগিত

স্থানীয় নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি বিচার নিশ্চিত করতে হবে : নাহিদ

স্থানীয় নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি বিচার নিশ্চিত করতে হবে : নাহিদ

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

আ.লীগ অগ্নিসন্ত্রাস, দাঙ্গা-হাঙ্গামা করে টিকে থাকতে চেয়েছিল

নাহিদ ইসলামআ.লীগ অগ্নিসন্ত্রাস, দাঙ্গা-হাঙ্গামা করে টিকে থাকতে চেয়েছিল