• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. রাজনীতি

বিএনপি নেতা পিন্টুকে ‘পরিকল্পিতভাবে হত্যা’ করা হয়েছে, দাবি স্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৭ ডিসেম্বর ২০২৫, ১৪:৫৪
অ+
অ-
বিএনপি নেতা পিন্টুকে ‘পরিকল্পিতভাবে হত্যা’ করা হয়েছে, দাবি স্ত্রীর

বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টুর মৃত্যুকে ‘পরিকল্পিত ভাবে হত্যা’ করা হয়েছে বলে দাবি করেছেন তার সহধর্মিণী সাবেক মহিলা কাউন্সিলর নাসিমা আক্তার কল্পনা।

বিজ্ঞাপন

রোববার (৭ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে শহীদ পিন্টু স্মৃতি সংসদ আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এ অভিযোগ করেন।

এ ছাড়া পিলখানা হত্যাকাণ্ড ও ৫৭ সেনা কর্মকর্তার নির্মম হত্যার মামলায় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের নাম প্রকাশের পর তিনি আইজিপি বাহারুল আলমকে অবিলম্বে অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নাসিমা আক্তার কল্পনা বলেন, আমি বহুবার বলেছি– আমার স্বামীকে হত্যা করা হয়েছে। স্বাধীন তদন্ত কমিশন এখন প্রমাণ করেছে যে এটি ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। হাইকোর্টের চিকিৎসার নির্দেশ অমান্য করে তাকে রাজশাহী কারাগারে পাঠানো হয়। রিমান্ড ও নির্যাতনের কারণে তার চোখ নষ্ট হয়ে যায়। থেরাপির জন্য আদালতের আদেশ থাকলেও তা পালন করা হয়নি।

বিজ্ঞাপন

তিনি অভিযোগ করে বলেন, তার পরিবারের ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়, এমনকি সন্তানের পড়াশোনার টাকাও এনবিআর থেকে তুলে নেওয়া হয়।

আরও পড়ুন
চট্টগ্রামে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ
মাদারীপুর-১ আসনে নাদিরাকে মনোনয়ন, এক্সপ্রেসওয়ে অবরোধ করে মশাল মিছিল
খালেদা জিয়ার জন্য মঙ্গলবার ঢাকায় আসার অনুমতি চেয়েছে এয়ার অ্যাম্বুলেন্স

পিন্টুর স্ত্রী বলেন, আওয়ামী লীগ সমর্থিত স্থানীয় নেতাকর্মীরা পিন্টুর জনপ্রিয়তায় আতঙ্কিত হয়ে তাকে প্রতিদিন ‘আটকে রাখার’ নির্দেশ দিত। একদিনের জন্যও তাকে কারাগার থেকে বের হতে দেওয়া হয়নি।
শহীদ পিন্টু স্মৃতি সংসদের সভাপতি রফিক আহমেদ ডলার বলেন, স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্টে প্রমাণিত হয়েছে যে তৎকালীন সিআইডির কর্মকর্তারা, বিশেষ করে আব্দুল কাহহার আকন্দ, নূর মোহাম্মদ এবং বর্তমান আইজিপি বাহারুল আলম পিলখানা হত্যাকাণ্ড ও পিন্টুর অন্যায় গ্রেপ্তারে ভূমিকা রেখেছিলেন।

বিজ্ঞাপন

অ্যাডভোকেট সোহাগের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন– শহীদ পিন্টু স্মৃতি সংসদের সেক্রেটারি আলমগীর কবির সেলিম, সাবেক কাউন্সিলার বিএনপি নেতা মোহন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক এনামুল হক এনাম প্রমুখ।

ওএফএ/বিআরইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিপ্রেসক্লাবরাজধানীর খবরহত্যা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বরিশালে বিএনপি নেতাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

ইউপি চেয়ারম্যানের ওপর হামলাবরিশালে বিএনপি নেতাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

কোপেনহেগেনে খালেদা জিয়ার জন্য বিএনপির দোয়া-ইফতার মাহফিল

কোপেনহেগেনে খালেদা জিয়ার জন্য বিএনপির দোয়া-ইফতার মাহফিল

ফ্যাসিবাদের পতন ঘটিয়ে নতুনভাবে দেশ গড়ার চেষ্টা চলছে : নুরুল হক নুর

ফ্যাসিবাদের পতন ঘটিয়ে নতুনভাবে দেশ গড়ার চেষ্টা চলছে : নুরুল হক নুর

ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত কৃষক দল নেতার মৃত্যু

ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত কৃষক দল নেতার মৃত্যু