• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

হাদি বলেছিলেন, ‘তোমরা আইসো না, প্রচারণা শেষে একসঙ্গে লাঞ্চ করব’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১২ ডিসেম্বর ২০২৫, ১৬:০৯
অ+
অ-
হাদি বলেছিলেন, ‘তোমরা আইসো না, প্রচারণা শেষে একসঙ্গে লাঞ্চ করব’

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। তার সঙ্গে থাকা সহযোগীরা বলেছেন, মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি করার পরই তারা দ্রুত পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

বিজ্ঞাপন

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে হাদির সহযোগী ও ইনকিলাব মঞ্চের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ভিড় করতে দেখা যায়।

ইনকিলাব মঞ্চের সদস্য মো. সারোয়ার বলেন, হাদি ভাই ও আমরা প্রতি শুক্রবার ঢাকা-৮ আসনের বিভিন্ন এলাকায় নির্দিষ্ট মসজিদগুলোতে গিয়ে নির্বাচনী প্রচারণা চালাই। আজও বিজয়নগর এলাকার বেশ কয়েকটি মসজিদের তালিকা করা হয়েছিল। হাদি ভাই তালিকাটি আমাদের দিয়ে বলেন- তোমরা প্রচারণা চালাও, আজকের প্রচারণা শেষে আমরা একসঙ্গে লাঞ্চ করবো। আর আমি আরেকটি মসজিদে যাচ্ছি, সেখানে তোমাদের আসার প্রয়োজন নেই। তোমরা আইসো না। সকাল সাড়ে ১১টায় এটাই ছিল আমাদের শেষ কথা। 

আরও পড়ুন
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ 
ওসমান হাদি গুলিবিদ্ধ : যা বলছেন চিকিৎসক
এই মুহূর্তে সবকিছুর আগে একটাই কামনা, তিনি বেঁচে থাকুন

বিজ্ঞাপন

হাদির শরীরে একটি গুলি লেগেছে জানিয়ে ইনকিলাব মঞ্চের সদস্য মুনতাসির মাসুম বলেন, হাদি ভাইয়ের বাম চোয়ালে গুলি লেগেছে।

আরেক সদস্য ইসরাফিল বলেন, হাদি ভাই রিকশায় ছিলেন। মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা গুলি ছুড়ে পালিয়ে যায়। বিস্তারিত কিছু বলতে পারবো না। হাদি ভাই চিকিৎসাধীন, আমরা শুনেছি তার অপারেশন চলছে। সবার কাছে দোয়া চাই।

এমএসি/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রাজধানীর খবরঢাকার খবরআজকের ব্রেকিং নিউজরাজনীতিবিদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সময় মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

রেলে ঈদযাত্রাসময় মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত