• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. রাজনীতি
ইসলামী আন্দোলন

হাদিকে গুলি করার ঘটনা নির্বাচনের জন্য অশনিসংকেত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১২ ডিসেম্বর ২০২৫, ১৬:৩৭
অ+
অ-
হাদিকে গুলি করার ঘটনা নির্বাচনের জন্য অশনিসংকেত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনা ‘নির্বাচনের জন্য অশনিসংকেত’ আখ্যা দিয়ে গুলিবর্ষণকারী এবং এর পরিকল্পনাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বিজ্ঞাপন

শুক্রবার (১২ ডিসেম্বর) এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ঢাকার বিজয়নগরের মতো জনবহুল এলাকায় এই হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

তিনি বলেন, ঘটনা শোনার পরই ইসলামী আন্দোলনের আমীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং হাদির চিকিৎসার বিষয়ে খোঁজ নিচ্ছেন।

আরও পড়ুন
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ 
ওসমান হাদি গুলিবিদ্ধ : যা বলছেন চিকিৎসক
হাদি ছিলেন রিকশায়, মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা গুলি করে

বিজ্ঞাপন

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি জানিয়ে গাজী আতাউর রহমান বলেন, আমরা বারবার বলেছি- সন্ত্রাসীদের দমনে কঠোর হন। তারা নির্বাচনকে ব্যাহত করতে চাইবে। পতিত ফ্যাসিবাদ মোকাবিলায় সরকারের দুর্বলতা স্পষ্ট। এই ঘটনা আমাদের উদ্বেগ আরও বাড়িয়েছে। দেশের শীর্ষ রাজনৈতিক নেতারা বিভিন্ন এলাকায় প্রচারণা চালাবেন- তাদের নিরাপত্তার প্রশ্নও এখন আরও প্রকট।

তিনি বলেন, সরকারকে বলবো- অবিলম্বে হামলাকারী ও এর নির্দেশদাতাসহ জড়িত সবাইকে গ্রেপ্তার করতে হবে। এটি শুধু নির্বাচন নয়; দেশের সামগ্রিক ভবিষ্যতের প্রশ্ন। তাই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারে আরও তৎপরতা প্রয়োজন।

প্রসঙ্গত, শুক্রবার দুপুর ২টা ৩৫ মিনিটে গুলিবিদ্ধ অবস্থায় শরিফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

বিজ্ঞাপন

এএসএস/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইসলামী আন্দোলন বাংলাদেশঢাকার খবরআজকের ব্রেকিং নিউজরাজনীতিবিদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

বিমানবন্দরে ১ কোটি টাকার স্বর্ণ-ইলেকট্রনিক্স উদ্ধার, আটক ১

বিমানবন্দরে ১ কোটি টাকার স্বর্ণ-ইলেকট্রনিক্স উদ্ধার, আটক ১

ফেনী সাংবাদিক ফোরামের ইফতারে বিশিষ্টজনদের মিলনমেলা

ফেনী সাংবাদিক ফোরামের ইফতারে বিশিষ্টজনদের মিলনমেলা

শ্রমিকদের বেতন-বোনাস ঈদের ছুটির আগেই পরিশোধের নির্দেশ শ্রমমন্ত্রীর

শ্রমিকদের বেতন-বোনাস ঈদের ছুটির আগেই পরিশোধের নির্দেশ শ্রমমন্ত্রীর