• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. রাজনীতি

হাদির মাথার ভেতরে গুলি, ওটিতে চলছে সার্জারি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১২ ডিসেম্বর ২০২৫, ১৭:১৫
অ+
অ-
হাদির মাথার ভেতরে গুলি, ওটিতে চলছে সার্জারি

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, ঢাকা মেডিকেলে হাদির সার্জারি চলছে। তার মাথার ভেতরে গুলি আছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে এ তথ্য জানান ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, ওসমান হাদির মাথার ভেতরে গুলি আছে। বর্তমানে অপারেশন থিয়েটারে সার্জারি চলছে।

এর আগে দুপুর ২টা ৩৫ মিনিটে হাদিকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজী জানিয়েছেন, রাজধানীর বিজয়নগরে তাকে গুলি করা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন
ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেলে নাহিদ ইসলাম
হে আল্লাহ, ন্যায়-ইনসাফের পথের সহযোদ্ধা হাদি ভাইকে হেফাজত করুন : সারজিস
হাদি গুলিবিদ্ধ : সরকার দৃঢ় ব্যবস্থা নেবে, আশা মির্জা ফখরুলের

হাদির সহযোগীরা বলছেন, মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর সঙ্গে সঙ্গে হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

ইনকিলাব মঞ্চের সদস্য মো. সারোয়ার বলেন, হাদি ভাই ও আমরা প্রতি শুক্রবার ঢাকা-৮ আসনের বিভিন্ন এলাকায়, নির্দিষ্ট করে ওই এলাকার মসজিদগুলোতে যাই এবং নির্বাচনী প্রচারণা চালাই। সেই হিসেবে বিজয়নগর এলাকার কিছু মসজিদের তালিকা করা হয়। সেই তালিকা হাদি ভাই আমাদের হাতে তুলে দিয়ে বলেন, তোমরা আজকেও এসব মসজিদে প্রচারণা চালাও। প্রচারণা শেষে আমরা একসঙ্গে লাঞ্চ করব। আর আমি একটি মসজিদে যাচ্ছি, সেখানে তোমাদের আসা লাগবে না, তোমরা এসো না। সকাল সাড়ে ১১টায় হাদি ভাইয়ের সঙ্গে আমাদের সর্বশেষ কথা হয়।

বিজ্ঞাপন

ইনকিলাব মঞ্চের আরেক সদস্য ইসরাফিল বলেন, হাদি ভাই রিকশায় ছিলেন। মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা গুলি ছুড়ে পালিয়ে যায়। এ বিষয়ে বিস্তারিত এখন আর কিছু বলতে পারব না। হাদি ভাই চিকিৎসাধীন রয়েছেন। আমরা শুনেছি তার অপারেশন হচ্ছে। সবার কাছে দোয়া চাই।

এমএসি/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রাজনীতিবিদঢাকা সিটিঅপরাধরাজধানীর খবরঅন্তর্বর্তীকালীন সরকার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

ডিএনসিসির ‘শনিবারের অঙ্গীকার-বাসাবাড়ি করি পরিষ্কার’ ক্যাম্পেইন শুরু

ডিএনসিসির ‘শনিবারের অঙ্গীকার-বাসাবাড়ি করি পরিষ্কার’ ক্যাম্পেইন শুরু

ধলপুরে ডিএসসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, আধুনিক যানবাহন হস্তান্তর

ধলপুরে ডিএসসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, আধুনিক যানবাহন হস্তান্তর

আমি ঘন ঘন মত-পথ বদল করি না : কাদের সিদ্দিকী

আমি ঘন ঘন মত-পথ বদল করি না : কাদের সিদ্দিকী