• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. রাজনীতি

ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেলে নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১২ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৫
অ+
অ-
ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেলে নাহিদ ইসলাম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বিজ্ঞাপন

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে তিনি ঢামেকে আসেন।

এর আগে দুপুর ২টা ২৫ মিনিটে গুলিবিদ্ধ হন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। তার সঙ্গে থাকা সহযোগীরা বলছেন, মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা হাদিকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। এরপর সঙ্গে সঙ্গে হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

আরও পড়ুন
হাদির মাথার ভেতরে গুলি, ওটিতে সার্জারি চলছে
ওসমান হাদি গুলিবিদ্ধ : যা বলছেন চিকিৎসক

বিজ্ঞাপন

ইনকিলাব মঞ্চের সদস্য মো. সারোয়ার বলেন, হাদি ভাই ও আমরা প্রতি শুক্রবার ঢাকা-৮ আসনের বিভিন্ন এলাকাতে নির্দিষ্ট করে ওই এলাকার মসজিদগুলোতে যাই এবং নির্বাচনী প্রচারণা চালাই। সেই হিসেবে বিজয়নগর এলাকার কিছু মসজিদের তালিকা করা হয়। সেই তালিকা হাদি ভাই আমাদের হাতে তুলে দিয়ে বলেন, তোমরা আজকেও এসব মসজিদে প্রচারণা চালাও। নির্বাচনী প্রচারণা শেষে আমরা একসঙ্গে লাঞ্চ করব। আর আমি একটি মসজিদে যাচ্ছি, সেখানে তোমাদের আসা লাগবে না, তোমরা এসো না। সকাল সাড়ে ১১টায় হাদি ভাইয়ের সঙ্গে আমাদের এই সর্বশেষ কথা হয়।

ইনকিলাব মঞ্চের আরেক সদস্য ইসরাফিল বলেন, হাদি ভাই রিকশায় ছিলেন। মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা গুলি ছুড়ে পালিয়ে যায়। এ বিষয়ে বিস্তারিত এখন আর কিছু বলতে পারব না। হাদি ভাই চিকিৎসাধীন রয়েছেন। আমরা শুনেছি তার অপারেশন হচ্ছে। সবার কাছে দোয়া চাই।

ওএফএ/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নাহিদ ইসলামরাজনীতিবিদডিএমসিঢাকা সিটিজাতীয় নাগরিক পার্টিশরিফ ওসমান হাদি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

স্থানীয় নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি বিচার নিশ্চিত করতে হবে : নাহিদ

স্থানীয় নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি বিচার নিশ্চিত করতে হবে : নাহিদ

‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

আ.লীগ অগ্নিসন্ত্রাস, দাঙ্গা-হাঙ্গামা করে টিকে থাকতে চেয়েছিল

নাহিদ ইসলামআ.লীগ অগ্নিসন্ত্রাস, দাঙ্গা-হাঙ্গামা করে টিকে থাকতে চেয়েছিল

‌‘পাঁচ আগস্টের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত’

‌‘পাঁচ আগস্টের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত’