• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. রাজনীতি
শফিকুর রহমান

নতুন করে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইলে জনগণ জবাব দেবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১২ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৮
অ+
অ-
নতুন করে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইলে জনগণ জবাব দেবে

বাংলাদেশে কেউ যদি আবার নতুন করে ফ্যাসিবাদ বা সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চান, তাহলে এর যথাযথ জবাব খুব দ্রুতই পেয়ে যাবেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির শফিকুর রহমান। 

বিজ্ঞাপন

তিনি বলেন, জনগণ সব ধরনের ষড়যন্ত্র রুখে দেবে; কাউকে এ ধরনের নোংরামি করার সুযোগ দেওয়া হবে না।

শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে দেখতে এসে তিনি এসব কথা বলেন। 

আরও পড়ুন
হাদির খোঁজ নিতে ঢামেকে মানুষের ঢল, হাউমাউ করে কাঁদছেন সহযোদ্ধারা
ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেলে নাহিদ ইসলাম
হাদিকে গুলি করার ঘটনা নির্বাচনের জন্য অশনিসংকেত

বিজ্ঞাপন

জামায়াত আমির বলেন, যারা এই হত্যাচেষ্টা চালিয়েছে, যারা গুলি করেছে- তাদের অবিলম্বে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, এ ব্যাপারে কোনো ধরনের ঢিলেমি বরদাস্ত করা হবে না। সরকার যেন আন্তরিকভাবে দায়িত্ব পালন করে- সেটা  আমরা দেখতে চাই।

তিনি বলেন, চিকিৎসকসহ তার পরিবার-স্বজনদের সঙ্গে কথা হয়েছে। ঘটনাটি আমাদের স্তম্ভিত, বিস্মিত ও ক্ষুব্ধ করেছে। যে কাপুরুষরা এ ঘটনা ঘটিয়েছে আমরা তাদের তীব্র নিন্দা জানাই। দ্রুত তাদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে।

শফিকুর রহমান বলেন, মেসেজটা খুব ক্লিয়ার- এই জাতি কোনো গুলিকে পরোয়া করবে না। আমরাও কোনো গুলির তোয়াক্কা করি না।

বিজ্ঞাপন

তিনি হাদির জন্য সবার দোয়া কামনা করে বলেন, তার অবস্থা খুবই সংকটাপন্ন। সে যেন দ্রুত সুস্থ হয়ে মুক্তির লড়াইয়ে আবার রাজপথে আমাদের সঙ্গে শরিক হতে পারেন- আল্লাহর কাছে সে দোয়া করছি।

ওএফএ/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জামায়াতডিএমসিরাজধানীর খবররাজনীতিবিদআজকের ব্রেকিং নিউজ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

রাষ্ট্রের ৩ অঙ্গকে ঠিক রাখতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির

রাষ্ট্রের ৩ অঙ্গকে ঠিক রাখতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির

৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’

সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্য৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’

রাষ্ট্রপতিকে বক্তৃতার সুযোগ দিয়ে সংসদকে কলুষিত করেছে বিএনপি

১১ দলীয় ঐক্যের লিয়াঁজো কমিটিরাষ্ট্রপতিকে বক্তৃতার সুযোগ দিয়ে সংসদকে কলুষিত করেছে বিএনপি

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনের হুঁশিয়ারি

১১ দলীয় ঐক্যের সংবাদ সম্মেলনসংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনের হুঁশিয়ারি