• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি
  2. চট্টগ্রাম

বিএনপির শামীম নির্বাচিত হলে হাতিয়া মাথা উঁচু করে দাঁড়াবে : আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৩ ডিসেম্বর ২০২৫, ০২:১৫
অ+
অ-
বিএনপির শামীম নির্বাচিত হলে হাতিয়া মাথা উঁচু করে দাঁড়াবে : আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাহবুবের রহমান শামীম নির্বাচিত হলে হাতিয়া বাংলাদেশের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে এবং শান্তির জনপদে পরিণত হবে। তিনি শামীমকে ‘আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত সৈনিক’ হিসেবে আখ্যায়িত করে তার বিপুল বিজয়ের ব্যাপারে দৃঢ় আস্থা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

শুক্রবার (১২ ডিসেম্বর) চট্টগ্রাম নগরের জিইসি মোড় জিইসি কনভেনশন হলে আয়োজিত চট্টগ্রামস্থ হাতিয়াবাসীর মিলনমেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।

আমীর খসরু বলেন, হাতিয়া আসন থেকে বিএনপির সমর্থনে নির্বাচন করছেন আন্দোলন সংগ্রামের পরীক্ষিত সৈনিক মাহবুবের রহমান শামীম। সে জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে কাজ করেছে, আন্দোলনে যেমন সফল হয়েছে, নির্বাচনেও সফল হবে। ইনশাআল্লাহ শামীম বিপুল ভোটে জয়ী হবে।

আরও পড়ুন
রাজধানীতে শিক্ষার্থী হত্যার প্রতিবাদে চট্টগ্রামে শিবিরের মিছিল
কোনো অপচেষ্টা করে নির্বাচন বানচাল করা যাবে না : চসিক মেয়র 
দেশে নতুন শক্তিশালী মাদক ‘এমডিএমবি’ জব্দ; গ্রেপ্তার চক্রের সদস্যরা

বিজ্ঞাপন

তিনি জোর দিয়ে বলেন, সে নির্বাচিত হলে হাতিয়ার মর্যাদা বেড়ে যাবে। হাতিয়া বাংলাদেশের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে। হাতিয়ার মানুষের মূল্যায়ন হবে এবং হাতিয়া শান্তির জনপদে পরিণত হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

তিনি বক্তব্যে হাতিয়ার জনগণের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। মাহবুবের রহমান শামীম বলেন, প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি হাতিয়া সামুদ্রিক সম্পদ এবং মৎস্য আহরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এখানকার অধিবাসীরা দীর্ঘদিন ধরে নানা নাগরিক সুবিধা এবং উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে আছে। হাতিয়ার প্রধান সমস্যা নদী ভাঙন।

বিজ্ঞাপন

তিনি নির্বাচিত হলে নদী ভাঙন রোধ ও হাতিয়ার পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে কাজ করার এবং দ্বীপটিকে একটি সমৃদ্ধ ও নিরাপদ জনপদে রূপান্তরিত করার অঙ্গীকার করেন।

হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আলাউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মন্জুর আলম চৌধুরী মন্জু ও হাতিয়া উপজেলা বিএনপি নেতা আব্দুর রহমান।

এমআর/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিরাজনীতিবিদচট্টগ্রামের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

নিন্দা জানিয়ে বলল জামায়াত৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত