• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

পরিবারের সিদ্ধান্তে হাদিকে বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৪ ডিসেম্বর ২০২৫, ১৯:৩৮
অ+
অ-
পরিবারের সিদ্ধান্তে হাদিকে বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ মো. ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার। শারীরিক অবস্থা উপযুক্ত হলে আগামীকাল শুক্রবার তাকে থাইল্যান্ড বা সিঙ্গাপুর নেওয়া হতে পারে।

বিজ্ঞাপন

রোববার (১৪ ডিসেম্বর) রাতে ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জন এবং ওসমান হাদির চিকিৎসায় যুক্ত ডা. আব্দুল আহাদ।

তিনি বলেন, আগামীকাল হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এখন পর্যন্ত দুটি দেশ থাইল্যান্ড ও সিঙ্গাপুর নিয়ে আলোচনা চূড়ান্ত। তবে কোন দেশে নেওয়া হবে, সেটা রাতের মধ্যে সিদ্ধান্ত হবে।

তিনি জানান, বর্তমান শারীরিক অবস্থায় হাদি বিদেশযাত্রার জন্য উপযুক্ত কি না, সে বিষয়ে মেডিকেল বোর্ড এখনো চূড়ান্ত অনুমোদন দেয়নি। আশা করছি, আগামীকাল সকালে বোর্ডের চিকিৎসকরা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন
হাদিকে বর্তমানে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে : মেডিকেল বোর্ড
রিজভীর বক্তব্য বোগাস, আমি এমন কিছু বলিনি : ডিএমপি কমিশনার

বর্তমানে ওসমান হাদি এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের মতে, তার অবস্থা এখনো অত্যন্ত আশঙ্কাজনক এবং সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। মেডিকেল বোর্ডের চূড়ান্ত ক্লিয়ারেন্স পাওয়ার পরই বিদেশে নেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।

টিআই/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রাজনীতিবিদহামলাঢাকা সিটি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মানিকগঞ্জে ঋণ না দিয়ে ব্র্যাক অফিসে দম্পতিকে মারধরের অভিযোগ

মানিকগঞ্জে ঋণ না দিয়ে ব্র্যাক অফিসে দম্পতিকে মারধরের অভিযোগ

আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলের পুলিশ সদর দপ্তরে হামলার দাবি ইরানের

ইসরায়েলের পুলিশ সদর দপ্তরে হামলার দাবি ইরানের

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান