• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

‘গর্ব করে বলতে পারব আমরা খালেদা জিয়ার কর্মী’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩১ ডিসেম্বর ২০২৫, ১৩:২২
অ+
অ-
‘গর্ব করে বলতে পারব আমরা খালেদা জিয়ার কর্মী’

‘খালেদা জিয়ার জীবনটাই ছিল লড়াইয়ের। মৃত্যুর মুখেও তিনি আপস করেননি। আমরা গর্ব করে বলতে পারব, আমরা খালেদা জিয়ার কর্মী৷ আজ আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি।’

বিজ্ঞাপন

কথাগুলো বলছিলেন চট্টগ্রাম থেকে খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে আসা আবুল কালাম নামে এক যুবক। তার মতো অসংখ্য মানুষ আজ ঢাকায় এসেছেন আপসহীন নেত্রী খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে, তার জানাজায় শরিক হতে। 

আবুল কালামের মতো যশোর থেকে এসেছেন কবির খান। তিনি বলেন, আজ লাখ লাখ নেতাকর্মী আসছে। বেগম জিয়া মানুষের মনে রয়েছেন। চিরদিন তিনি আপসহীন নেত্রী হিসেবে মানুষের অন্তরে থাকবেন। 

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সর্বস্তরের মানুষ আজ (বুধবার) ভোর থেকেই জড়ো হচ্ছেন সংসদ ভবন এলাকায়। যারা জানাজায় শরিক হতে এসেছেন তাদের কারও হাতে দেশ ও দলের পতাকা রয়েছে। আবার কারও হাতে কালো পতাকা রয়েছে।  

বিজ্ঞাপন

দুপুর ১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত খালেদা জিয়ার মরদেহ সংসদ ভবন এলাকায় রয়েছে।

আরও পড়ুন
মায়ের কফিনের পাশে তারেক রহমানের কোরআন তেলাওয়াত
খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানুষের ঢল
পথে পথে পুলিশ সেনা-বিজিবি মোতায়েন, আগারগাঁও থেকে যান চলাচল বন্ধ

দীর্ঘদিন রাজধানীর এভারকেয়ারে চিকিৎসাধীন ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার মরদেহ গতকাল এভারকেয়ার হাসপাতালেই রাখা হয়। আজ (বুধবার) সকাল ৯টার একটু আগে বাংলাদেশের পতাকায় মোড়ানো একটি গাড়িতে করে তার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে বের করা হয়। সেখান থেকে নেওয়া হয় গুলশানে তারেক রহমানের বাসভবনে। এরপর সেখান থেকে নেওয়া হয় সংসদ ভবন এলাকায়।

বিজ্ঞাপন

এমএসআই/এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

খালেদা জিয়াবিএনপি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

খাল খনন কর্মসূচি উদ্বোধনে কাল দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান

খাল খনন কর্মসূচি উদ্বোধনে কাল দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান

সংসদ শক্তিশালী হলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে : ডেপুটি স্পিকার

সংসদ শক্তিশালী হলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে : ডেপুটি স্পিকার

‘প্রতিটি নিয়োগ ও দায়িত্ব বণ্টনে সতর্কতা অবলম্বন করছেন প্রধানমন্ত্রী’

‘প্রতিটি নিয়োগ ও দায়িত্ব বণ্টনে সতর্কতা অবলম্বন করছেন প্রধানমন্ত্রী’