• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. রাজনীতি

রাষ্ট্রের অব্যবস্থাপনায় হাসপাতালগুলো ভয়ের জায়গায় পরিণত হচ্ছে : ডা. রফিক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৮ জানুয়ারি ২০২৬, ১৭:০৭
অ+
অ-
রাষ্ট্রের অব্যবস্থাপনায় হাসপাতালগুলো ভয়ের জায়গায় পরিণত হচ্ছে : ডা. রফিক

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনদের ভাঙচুর, সহিংসতা ও কর্তব্যরত এক নারী চিকিৎসককে হেনস্তার ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

বিজ্ঞাপন

শনিবার (১৯ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি বলেন, গত শুক্রবার গভীর রাতে (রাত আনুমানিক ১২টার দিকে) সংঘটিত এ ঘটনায় হাসপাতালের শৃঙ্খলা চরমভাবে লঙ্ঘিত হয়েছে। একইসঙ্গে এটি দেশের পুরো স্বাস্থ্য ব্যবস্থার নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর মারাত্মক হুমকি সৃষ্টি করেছে।

ডা. রফিকুল ইসলাম বলেন, চিকিৎসাসেবা একটি সর্বোচ্চ মানবিক ও নৈতিক দায়িত্বপূর্ণ পেশা। সেই দায়িত্ব পালনের সময় পরিকল্পিতভাবে ভাঙচুর চালানো, কর্তব্যরত চিকিৎসককে– বিশেষ করে একজন নারী চিকিৎসককে– হেনস্তা করা এবং তিনজন ওয়ার্ড বয়কে আহত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আরও পড়ুন
জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ২ দিনের কর্মসূচি
ভুয়া জরিপ আর মিথ্যা প্রচারণা দিয়ে রাজনৈতিক ইতিহাস বদলানো যাবে না
তারেক রহমানের প্ল্যানকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে : ফারুক

বিজ্ঞাপন

তিনি অভিযোগ করে বলেন, রাষ্ট্রের অব্যবস্থাপনা, আইনশৃঙ্খলার দুর্বলতা এবং স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অবহেলার কারণেই আজ হাসপাতালগুলো নিরাপদ আশ্রয়স্থল না হয়ে ভয়ের জায়গায় পরিণত হচ্ছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা যখন নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত থাকেন, তখন সাধারণ মানুষের মানসম্মত চিকিৎসাসেবা পাওয়া অবাস্তব হয়ে পড়ে।

বিবৃতিতে নারী চিকিৎসককে হেনস্তার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বলেন, কর্মস্থলে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রযন্ত্র চরমভাবে ব্যর্থ হয়েছে। এ ব্যর্থতার দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না।

ডা. রফিকুল ইসলাম অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতাল, মেডিকেল কলেজ ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে চিকিৎসক, নার্স, ওয়ার্ড বয় ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা এবং জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এই দায়িত্ব পালনে ব্যর্থ হলে তার দায় সরকারকেই বহন করতে হবে।

এএইচআর/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিরাজনীতিবিদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

রশি টানিয়ে ইয়াবা বিক্রি করা সেই বিএনপি নেতা বহিষ্কার

রশি টানিয়ে ইয়াবা বিক্রি করা সেই বিএনপি নেতা বহিষ্কার

ইফতার বিতরণে গোলযোগ, সিরাজগঞ্জে শ্রমিক দল নেতার সব পদ স্থগিত

ইফতার বিতরণে গোলযোগ, সিরাজগঞ্জে শ্রমিক দল নেতার সব পদ স্থগিত

আমি ঘন ঘন মত-পথ বদল করি না : কাদের সিদ্দিকী

আমি ঘন ঘন মত-পথ বদল করি না : কাদের সিদ্দিকী

মুক্তিযুদ্ধমন্ত্রী আযম খান, ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল

মুক্তিযুদ্ধমন্ত্রী আযম খান, ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল