• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. রাজনীতি
নির্বাচন কমিশনে আন্দোলনের কড়া সমালোচনা

পরাজয়ের ভয়ে ছাত্রদল শাকসু নির্বাচন বন্ধ করতে চায় : ডা. তাহের

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৮ জানুয়ারি ২০২৬, ২২:১৩
অ+
অ-
পরাজয়ের ভয়ে ছাত্রদল শাকসু নির্বাচন বন্ধ করতে চায় : ডা. তাহের

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন বন্ধে নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের আন্দোলনকে ‘পরাজয়ের ভয়’ হিসেবে অভিহিত করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক পরাজয় এবং সাধারণ ছাত্রদের মধ্যে গ্রহণযোগ্যতা হারানোর কারণেই ছাত্রদল এ ধরনের আন্দোলন করছে।

বিজ্ঞাপন

রোববার (১৮ জানুয়ারি) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন জামায়াতের নায়েবে আমির।

ডা. তাহের বলেন, জাতীয় নির্বাচনের সঙ্গে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের কোনো সরাসরি সম্পর্ক নেই। নির্বাচন কমিশনের মূল কাজ হলো জাতীয় ও স্থানীয় নির্বাচন পরিচালনা করা, কোনো বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ নির্বাচন নিয়ন্ত্রণ করা তাদের এখতিয়ারের বাইরে।

তিনি অভিযোগ করেন, শাবিপ্রবির নির্বাচনকে অবৈধভাবে একবার স্থগিত করার কারণে ছাত্রদল সেখানে অবস্থান ধর্মঘটের সাহস পেয়েছে। জামায়াতের এ নেতা বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আইন ও মেকানিজম অনুযায়ী পরিচালিত হয়। নির্বাচন কমিশন এক্ষেত্রে কোনো কর্তৃত্ব প্রয়োগ করতে পারে না।

বিজ্ঞাপন

আরও পড়ুন
‘এবারের নির্বাচন কোনো গোঁজামিলের নির্বাচন হবে না’
ফয়জুল করিমের সম্মানে বরিশাল-৫ আসনে প্রার্থী দেবে না জামায়াত
প্রশাসন বিএনপির দিকে হেলে পড়লে সুষ্ঠু নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে: জামায়াত

ছাত্রদলের আন্দোলনের নেপথ্য কারণ হিসেবে তিনি ডাকসু, চাকসু, রাসু এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জকসু নির্বাচনে তাদের ধারাবাহিক পরাজয়কে উল্লেখ করেন। ডা. তাহের বলেন, ছাত্রদল আশাবাদী ছিল যে লন্ডন থেকে নেতা আসার পর পরিস্থিতি বদলে যাবে, কিন্তু ফলাফল আগের ধারাবাহিকতা বজায় রেখেছে। সিলেটের বিশ্ববিদ্যালয়েও দেখা যাবে যে সাধারণ ছাত্ররা তাদের আর ভোট দেবে না– এটাই মূল কারণ, এর বেশি কিছু নেই।

জাতীয় রাজনীতিতে ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব নিয়ে বিএনপি মহাসচিবের মন্তব্য প্রসঙ্গে জামায়াতের নায়েবে আমির বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দেশেরই অংশ এবং তারা বিভিন্ন গ্রামের শিক্ষার্থী। ডাকসুতে ভোট দেওয়া ছাত্ররা বাড়ি ফিরে ছাত্রদলের পক্ষে থাকবে না।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ছাত্রদল যদি এই নির্বাচনগুলোতে জিতত, তবে বলা হতো জাতি জামায়াতকে চায় না। যেহেতু তারা হারছে, তাই এখন বলছে কোনো প্রভাব নেই।

সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আসছে উল্লেখ করে ডা. তাহের বলেন, পুরোনো দিনের দখলবাজি ও অনৈতিক সুবিধা আর সহ্য হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের পরে ইতিবাচক সংস্কৃতি শুরু হয়েছে এবং ম্যান্ডেট পেলে সারা দেশে এ পরিবর্তন প্রযোজ্য হবে। তিনি নিজের ছাত্রজীবনের উদাহরণও তুলে ধরেন, যেখানে বিশেষ সুবিধা বা ‘দুই বাটি’ প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন।

নির্বাচন কমিশন ও বিএনপির কার্যকলাপেরও কড়া সমালোচনা করেন জামায়াতের নায়েবে আমির। তিনি বর্তমান প্রধান নির্বাচন কমিশনারকে ‘অবৈধ’ অভিহিত করে তার অপসারণের দাবি জানান।

এ ছাড়া ডা. তাহের অভিযোগ করেন, বিএনপি নির্বাচনের আগে বিভিন্ন এলাকায় ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ করছে, যার মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের কর্মকাণ্ড এলাকার মধ্যে মারামারির সূচনা করতে পারে।

টিআই/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জামায়াতরাজনীতিবিদশাবিপ্রবিনির্বাচন কমিশনমুহাম্মদ ইউনূসঅন্তর্বর্তীকালীন সরকার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

রাষ্ট্রের ৩ অঙ্গকে ঠিক রাখতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির

রাষ্ট্রের ৩ অঙ্গকে ঠিক রাখতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির

৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’

সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্য৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’

রাষ্ট্রপতিকে বক্তৃতার সুযোগ দিয়ে সংসদকে কলুষিত করেছে বিএনপি

১১ দলীয় ঐক্যের লিয়াঁজো কমিটিরাষ্ট্রপতিকে বক্তৃতার সুযোগ দিয়ে সংসদকে কলুষিত করেছে বিএনপি