ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসনে ধানের শীষ প্রতীক পেয়েছেন বিএনপির প্রার্থী মো. নবী উল্লা। একই আসনে জামাতের প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন।
বুধবার (২১ জানুয়ারি) সকালে ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে তাদের ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
বিএনপির প্রার্থী মো. নবী উল্লা বলেন, ১৮ বছর পর নির্বাচন করতে যাচ্ছি। আগামীকাল থেকে ব্যাপকভাবে প্রচার-প্রচারণা চালিয়ে যাব। জনগণ অত্যন্ত আগ্রহ নিয়ে ভোট দেওয়ার জন্য বসে আছে। আমি ঢাকা-৫ আসনের বাসিন্দা। জনগণ আমাকে ভালোবেসে ভোট দেবে, ইনশাআল্লাহ আমি বিজয়ী হব।
প্রতীক পেয়ে দাঁড়িপাল্লার প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন বলেন, আমি দেশের সব জনগণকে অভিনন্দন জানাব। জুলাই আহতদের নিয়ে নির্বাচনী ক্যাম্পেইন শুরু করব। সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন হলে দাঁড়িপাল্লা জয়লাভ করবে।
এমএসআই/এমএন
