• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় তারেক রহমানকে ভোট দেওয়ার আহ্বান সালামের

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২২ জানুয়ারি ২০২৬, ১৯:০৮
অ+
অ-
উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় তারেক রহমানকে ভোট দেওয়ার আহ্বান সালামের

ঢাকা-১৭ আসনে বিএনপির মনোনীত প্রার্থী তারেক রহমানের পক্ষে সর্বাত্মক গণজোয়ার গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আবদুস সালাম। তিনি গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠায় ধানের শীষ প্রতীকে এলাকাবাসীকে ভোট দেওয়ার আবেদন জানান।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর মহাখালীতে ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রচারণা শুরু করার আগে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

দীর্ঘ ১৮ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন। এই নির্বাচন সুষ্ঠু হবে এমন আশাবাদ ব্যক্ত করে আবদুস সালাম বলেন, জনগণই এই নির্বাচনে তাদের ভোটের মাধ্যমে আগামী দিনে সরকার পরিচালনার দায়িত্ব নির্ধারণ করবে।

তিনি বলেন, দেশে এখনো গণতন্ত্র পুরোপুরি ফিরে আসেনি, সংকট কাটেনি। এখনো দু-একটি দল ষড়যন্ত্র করছে যাতে নির্বাচন না হতে পারে অথবা সুষ্ঠুভাবে না হয়। কেউ কেউ টাকার মাধ্যমে ভোট কেনার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন

আবদুস সালাম বলেন, আমরা পরিষ্কার করে বলতে চাই বিএনপি একটি গণতান্ত্রিক দল। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আগামীতে এই দেশের গণতন্ত্র ফিরে আসবে, জনগণই ঠিক করবে এই দেশ কারা পরিচালনা করবে।

তিনি বলেন, আগামী ১২ তারিখের নির্বাচনে গুলশান এলাকার মানুষ সৌভাগ্যবান, কারণ এই এলাকা থেকেই বিএনপির কর্ণধার, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করছেন।

তিনি আশা প্রকাশ করে বলেন, আমরা বিশ্বাস করি, জনগণের বিপুল ভোটে তারেক রহমান নির্বাচিত হবেন এবং আগামী দিনে দেশের প্রধানমন্ত্রী হবেন।

বিজ্ঞাপন

তারেক রহমানের পরিকল্পনার কথা তুলে ধরে আবদুস সালাম বলেন, তিনি বলেছেন ‘আই হ্যাভ এ প্ল্যান’। সাধারণ মানুষ, বস্তিবাসী, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, যুবক, ছাত্র, কৃষক ও শ্রমিক সবার জন্যই তার পরিকল্পনা রয়েছে।

তিনি এলাকার ব্যবসায়ীসহ সব শ্রেণিপেশার মানুষকে আহ্বান জানিয়ে বলেন, আগামী ১২ তারিখের নির্বাচনে আপনারা ভোটকেন্দ্রে যাবেন এবং ধানের শীষ প্রতীকে তারেক রহমানকে ভোট দেবেন, যাতে এই ভোটে দেশের গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার ফিরে আসে।

প্রচারণা কার্যক্রমের কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি নির্বাচন কমিশনের দেওয়া নিয়ম মেনে প্রচারণা চালাবে এবং কোনো বিশৃঙ্খলা করবে না। তিনি দাবি করেন, দেশের সচেতন জনগণ আজ বিএনপির পক্ষে ও ধানের শীষের পক্ষে রায় দিতে প্রস্তুত।

আবদুস সালাম বলেন, যারা একদিকে আল্লাহর শাসনের কথা বলে আরেকদিকে ঘুষের কথা বলে, তারা জনগণকে বিভ্রান্ত করছে। আমরা ভালো নির্বাচনে বিশ্বাস করি। যতবার ভালো নির্বাচন হয়েছে, ততবার জনগণ বিএনপিকে সমর্থন দিয়েছে।

আরও পড়ুন
সরকারের একটি মহল কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে : মির্জা আব্বাস
তাদের প্রটোকল বিএনপির চাইতে ৩ গুণ করে দিন : তারেক রহমান
একটি দল নির্বাচনের আগেই মানুষ ঠকাচ্ছে, মুসলমানদের শিরক করাচ্ছে

তিনি আরও বলেন, তারেক রহমান দেশে ফেরার সময় কোটি কোটি মানুষ তাকে সাদর সম্ভাষণ জানিয়েছে, যা প্রমাণ করে জনগণ আগামী দিনেও তার ওপর আস্থা রাখবে।

তিনি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও মহিলা দলের নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে মিছিলে অংশগ্রহণ ও জনগণের হাতে লিফলেট তুলে দিয়ে ধানের শীষে ভোট চাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— বিএনপির উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার, নাজিম উদ্দিন আলম, কেন্দ্রীয় সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, মহিলা দলের সুলতানা, ইঞ্জিনিয়ার হানিফ,মমতাজ উদ্দিন ফকির, সাখাওয়াত হোসেন সেলিমসহ বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা।

এএএম/এমএন 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিসংসদ নির্বাচনতারেক রহমান

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মাথায় ঝুড়ি নিয়ে খাল পুনঃখননের উদ্বোধন করলেন এমপি মোশারফ

মাথায় ঝুড়ি নিয়ে খাল পুনঃখননের উদ্বোধন করলেন এমপি মোশারফ

নিজ এলাকার ৫২৫ অভিযোগ পেলেন মির্জা ফখরুল, সমাধানের উদ্যোগ

নিজ এলাকার ৫২৫ অভিযোগ পেলেন মির্জা ফখরুল, সমাধানের উদ্যোগ

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি : প্রধানমন্ত্রী

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি : প্রধানমন্ত্রী

সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে : কৃষিমন্ত্রী

সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে : কৃষিমন্ত্রী