• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

১১ দলীয় নির্বাচনী ঐক্য সরকারে এলে আগামীর প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৫ জানুয়ারি ২০২৬, ২২:০০
অ+
অ-
১১ দলীয় নির্বাচনী ঐক্য সরকারে এলে আগামীর প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান

১১ দলীয় নির্বাচনী ঐক্য জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারলে আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

বিজ্ঞাপন

রোববার (২৫ জানুয়ারি) ঢাকা-১৫ সংসদীয় আসনের কাফরুল থানা এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনী গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়।

গণসংযোগকালে সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন।

গণসংযোগ ও মিছিলে স্থানীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণের ব্যাপক অংশগ্রহণ লক্ষ করা যায়।

বিজ্ঞাপন

আরও পড়ুন
২৬ ও ২৭ জানুয়ারি ৮ জেলা সফরে যাচ্ছেন জামায়াত আমির
জামায়াত আমিরের সঙ্গে ফ্রান্স রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
আমানতের মালিক নয়, চৌকিদার হতে চাই : ডা. শফিকুর রহমান

গণসংযোগকালে মোবারক হোসাইন বলেন, জামায়াত আমির ডা. শফিকুর রহমান দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে জনগণের কথা শুনছেন। তিনি কেবল একজন সংসদ সদস্য প্রার্থী নন; বরং ১১ দলীয় নির্বাচনী ঐক্য জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারলে তিনিই হবেন আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ।

এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা শুধু একজন এমপি প্রার্থীকে নয়, একজন যোগ্য ও সৎ লোককে ভোট দেবেন। তিনি এই এলাকার সমস্যা সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল এবং এসব সমস্যা সমাধানে ইতোমধ্যেই প্রতিশ্রুতি দিয়েছেন।

বিজ্ঞাপন

মোবারক হোসেন আরও বলেন, ডা. শফিকুর রহমান গণমাধ্যম ও গণসমাবেশে স্পষ্টভাবে জানিয়েছেন যে, এলাকার বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে এবং সেগুলোর কার্যকর সমাধানে বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণ করা হবে। দেশের চলমান নানা সংকট নিরসনে তিনি একজন যোগ্য রূপকার হিসেবেই পরিচিত।

গণসংযোগ শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে এলাকায় নির্বাচনী প্রচারণা চালান।

জেইউ/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জামায়াতরাজনীতিবিদনির্বাচনসংসদ নির্বাচনডা শফিকুর রহমান

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জামায়াতের শীর্ষ নেতারা কে কোথায় ঈদ করবেন

জামায়াতের শীর্ষ নেতারা কে কোথায় ঈদ করবেন

দলীয় প্রার্থীদের প্রশাসক-ভিসি নিয়োগ করে জুলাই স্পিডকে অবজ্ঞা করেছে সরকার

দলীয় প্রার্থীদের প্রশাসক-ভিসি নিয়োগ করে জুলাই স্পিডকে অবজ্ঞা করেছে সরকার

আমাদের ঘাড়ের ওপর কারো আধিপত্য মেনে নেব না : জামায়াত আমির

আমাদের ঘাড়ের ওপর কারো আধিপত্য মেনে নেব না : জামায়াত আমির

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে : আব্দুস সবুর ফকির

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে : আব্দুস সবুর ফকির