বিজ্ঞাপন

বস্তিবাসীর পুনর্বাসনে ১৭ মৌলিক অধিকার দিয়ে ডা. খালিদের ইশতেহার ঘোষণা

বস্তিবাসীর পুনর্বাসনে ১৭ মৌলিক অধিকার দিয়ে ডা. খালিদের ইশতেহার ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১৭টি মৌলিক অগ্রাধিকার দিয়ে ইশতেহার ঘোষণা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা-১৭ আসনের প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানের ইমানুয়েলস পার্টি সেন্টারে এ ইশতেহার ঘোষণা করা হয়।

ইশতেহারে বলা হয়, ঢাকা-১৭ রাজধানী ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বৈচিত্র্যময় আসন। এ আসনে একদিকে যেমন রয়েছে কূটনৈতিক এলাকা, রয়েছে ক্যান্টনমেন্ট এবং শিক্ষিত তথা এলিট শ্রেণির মানুষের বসবাস। অপরদিকে রয়েছে সমাজের সবচেয়ে সুবিধাবঞ্চিত মানুষের অবস্থান। ফলে এ অঞ্চলের মানুষের সমস্যা, সংকট ও চাহিদাও ভিন্ন ভিন্ন এবং নানামাত্রিক। আমরা এ বাস্তবতা অনুধাবন ও সমস্যা চিহ্নিত করে সে অনুযায়ী সমাধানের বাস্তবসম্মত উপায়ও নির্ধারণ করেছি। ১৭টি মৌলিক বিষয়কে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি ভোটার এলাকাভিত্তিক সমস্যাগুলো চিহ্নিত করে আমরা ইশতেহার প্রণয়ন করেছি। 

» একটি মৌলিক অগ্রাধিকার
» স্বচ্ছতা ও জবাবদিহিতা
» ব্যক্তি স্বাধীনতা, ন্যায্য অধিকার ও সামাজিক নিরাপত্তা
» মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতি প্রতিরোধ
» মানসম্মত, সহজ ও সার্বজনীন শিক্ষার প্রসার
» উন্নত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা 
» নারী ও যুবকদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ, সুদবিহীন ক্ষুদ্রঋণ ও কর্মসংস্থান
» নারী ও শ্রমিকদের জন্য মানসম্মত ও নিরাপদ কাজের পরিবেশ সৃষ্টি
» সুস্থ্যধারার সংস্কৃতি ও শিল্পচর্চা বিকাশ
» রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার অবকাঠামোগত উন্নয়ন
» জলাবদ্ধতা ও পয়ঃনিষ্কাশন সমস্যার সমাধান
» সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা বস্তিবাসীর টেকসই পুনর্বাসন
» জুলাই যোদ্ধাদের পুনর্বাসনে সহযোগিতায়
» লেক ব্যবস্থার উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ 
» নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের আবাসন সমস্যার পর্যায়ক্রমে সমাধান
» প্রযুক্তিনির্ভর, আধুনিক ও নিরাপদ নগর ব্যবস্থাপনা
» বিনিয়োগ ও ব্যবসাবান্ধব টেকসই ব্যবস্থাপন

এমআরআর/এমএসএ